শেখ হাসিনার পাঠানো আম পেয়ে আবেগে আপ্লুত মমতা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৮ পিএম, ৮ জুলাই ২০২১ বৃহস্পতিবার
শেখ হাসিনার পাঠানো আম পেয়ে আবেগে আপ্লুত মমতা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উপহার হিসেবে আম পাঠানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে মমতা ব্যানার্জী বলেন, ‘আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভাল লেগেছে।’
চিঠিতে তিনি আরও লেখেন, ‘বাংলাদেশের রংপুর জেলার হাড়িভাঙ্গা আমের নাম আমি শুনেছিলাম, আগে কখনো খাইনি। আপনি এত আম পাঠিয়েছেন যে, আমি দু-হাত ভরে বিলিয়েছি।ঐ আমের মধ্যে আপনার যে স্নেহ এবং বাংলাদেশের যে সৌরভ মিশে আছে তাকে আমি সম্মান জানাই। আমি সত্যিই আপ্লুত।’
গত ৪ জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ৬৫ মণ আম উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৬০ কার্টনের হাড়িভাঙ্গা আমের চালানটি পাঠানো হয় ঢাকা মেট্রো ডি-১২-৩৩২৩ নং কাভার্ডভ্যানে। রংপুরের এ আম ঢাকার রপ্তানিকারক প্রতিষ্ঠান এগ্রোভিশন প্রাইভেট লিমিটেডের মাধ্যমে বেনাপোল নোম্যান্সল্যান্ডে চালানটি পৌঁছায়।
এ সময় বেনাপোল নো ম্যানসল্যান্ডে ভারতে নিযুক্ত কলকাতার প্রথম সচিব (রাজনৈতিক) মুহাম্মাদ সামিউল উপহারের ২৬০০ কেজি (২৬০ কার্টন) আম গ্রহণ করেন।
এছাড়া বুধবার (৭ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের আসাম, মেঘালয় ও মিজোরামের তিন মুখ্যমন্ত্রীকে মৌসুমী ফল আম পাঠান। উপহার হিসেবে ১২০ কার্টন আম পাঠানো হয়েছে। প্রতিটি কার্টনে ১০ কেজি করে আম আছে। সব মিলিয়ে ১২০০ কেজি আম পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে বিভিন্ন দেশে উপহার হিসেবে আম পাঠাচ্ছেন।
উপহার হিসেবে আম পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
এর আগে ভারতকে করোনা প্রতিরোধে সহায়ক পাঁচ ট্রাক চিকিৎসা সামগ্রী উপহার দেয় বাংলাদেশ সরকার। এ ছাড়া দেশের বাইরে ইলিশ রপ্তানি বন্ধ থাকলেও প্রতি বছর পূজার সময় ভারতে বিপুল পরিমাণে ইলিশ পাঠানো হয়।
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে