ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ০:৫৩:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

শেখ হাসিনার বার্তা নিয়ে চীন গেলেন আ.লীগের প্রতিনিধিরা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:৩২ এএম, ৩০ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা নিয়ে চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন আওয়ামী লীগের ১৪ সদস্যের প্রতিনিধি দল। আজ রোববার বিকেলে ঢাকা ত্যাগ করেন তারা।


আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খানের নেতৃত্বে এই প্রতিনিধি দলে রয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য পারভীন জাহান কল্পনা, আনোয়ার হোসেন, মেরিনা জাহান, রেমন্ড আরেং এবং আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ কমিটির সদস্য তরুণ কান্তি দাস।


১৪ সদস্যের এই প্রতিনিধি দল চীন সফরে দেশটির কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়াও চীন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করবেন বলে জানা গেছে।


এর আগে গত বছরের ১৯ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চীন সফর করে আওয়ামী লীগের ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল। একইভাবে আওয়ামী লীগের আমন্ত্রণেও চীনের ক্ষমতাসীন দলের উচ্চপদস্থ প্রতিনিধি দল কয়েকবার ঢাকা সফর করেছেন। মূলত উভয় দেশের এবং ক্ষমতাসীন উভয় দলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতেই এই সফর।