ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ২১:৫৮:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৩ পিএম, ৪ আগস্ট ২০২৫ সোমবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

জুলাই গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ সোমবার (৪ আগস্ট)। আজ সকালে ট্রাইব্যুনালে আনা হয়েছে আসামী থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।

এর আগে, গতকাল সূচনা বক্তব্যের পর জুলাই অভ্যুত্থানে ৫ আগস্ট আহত খোকন চন্দ্র বর্মনের সাক্ষগ্রহণ করা হয়। সেখানে, তিনি জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনার বিচার দাবি করেন। তুলে ধরেন, বিভীষিকাময় দিনের কথা।

এদিন, সূচনা বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তারা, শেখ হাসিনার সর্বোচ্চ সাজা চান। গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১ জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিচার শুরুর আদেশ দেন।

এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক। অন্যদিকে, সাবেক আইজিপি মামুন বর্তমানে কারাগারে আটক রয়েছেন।