ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ১৭:০৩:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা আজ আজ লক্ষ্মীপূজা স্বর্ণের দামে টানা তিন দফায় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

শেরপুরে ট্রাকচাপায় দুই নারী অটোযাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৫ পিএম, ১৭ মে ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় দুই নারী অটোযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।রোববার সকালে বগুড়া-ঢাকা মহাসড়কের যমুনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই উপজেলার শেরুয়া গ্রামের সুলতান মাহমুদের স্ত্রী নীলা খাতুন ও ধুনট উপজেলার মথুরাপুর গ্রামের জীবন সাহার মেয়ে অর্পিতা সাহা।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে একটি ট্রাক ঢাকায় যাচ্ছিল। যমুনাপাড়া এলাকায় পৌঁছালে ট্রাকটি একটি অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোযাত্রী নীলা নিহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অর্পিতা মারা যান।

-জেডসি