শেরপুরে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : ০৫:৫২ এএম, ৩ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার
১১ বছরের এক মেয়ে শিশুর ধর্ষণ মামলার আসামী মন্ডল মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী শেরপুর সদর উপজেলার রৌহা পূর্ব পাড়া গ্রামের মৃত কালু শেখের ছেলে।
পুলিশ জানায়, রৌহা ইউনিয়নের রৌহা পূর্ব পাড়া গ্রামের আব্দুল হালিমের ১১ বছরের মেয়ে শিশু গত ৩১ ডিসেম্বর দুপুরে অন্য এক শিশুকে কোলে নিয়ে পার্শ্ববর্তী মন্ডল মিয়ার বাড়িতে বেড়াতে যায়। এসময় মন্ডল মিয়ার স্ত্রী গুল নাহার বেগম ওই মেয়ে শিশুর কোলে থাকা শিশুটিকে নিজ কোলে নিয়ে তাকে পান আনতে তার ঘরে পাঠায় । এসময় ঘরের ভিতর থাকা গুল নাহারের স্বামী মন্ডল মিয়া ওই মেয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।
শিশুটি বাড়িতে এসে তার মা আসমা বেগমকে ঘটনাটি জানালে ১ জানুয়ারি আসমা বেগম বাদী হয়ে শেরপুর সদর থানায় মন্ডল মিয়া ও গুল নাহার বেগমকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করে। পুলিশ ১ জানুয়ারি রাতে ধর্ষণ মামলার প্রধান আসামী মন্ডল মিয়াকে গ্রেফতার করে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল উইমেননিউজকে জানান, ‘ওই শিশুর ডাক্তারি পরীক্ষা শেষে তার মায়ের হেফাজতে রাখা হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এলপি গ্যাসের দাম কমল
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ



