শেষ হলো একুশে বইমেলা : রেকর্ড সংখ্যক নতুন বই প্রকাশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৪৮ পিএম, ২ মার্চ ২০১৮ শুক্রবার
মাসব্যাপী অমর একুশের গ্রন্থমেলা শেষ হলো। এবারের মেলায় রেকর্ড সংখ্যক নতুন বই প্রকাশ পেয়েছে। এক মাসে সর্বমোট নতুন বই প্রকাশ পেয়েছে ৪ হাজার ৫৯০টি। গত মেলায় নতুন বই প্রকাশ পেয়েছিল ৩ হাজার ৬৬৬টি।
বাংলা একাডেমির পরিচালক ও অমর একুশে গ্রন্থমেলা উদযাপন কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ বুধবার এই তথ্য জানান। তিনি বলেন, এবারের মেলায় গত মেলার চেয়ে মোট ৯৩৪টি বেশি বই প্রকাশ পেয়েছে। এই সংখ্যা আরও বেশি হবে। কারণ, অনেক প্রকাশনা সংস্থা তাদের নতুন বইয়ের তালিকা বার বার তাগিদ দেয়ার পরও একাডেমির তথ্য কেন্দ্রে জমা দেন না। ফলে একাডেমির তথ্যকেন্দ্রে যে সব বইয়ের তালিকা জমা পড়েছে সেই তথ্যই আমরা মিডিয়াকে জানিয়ে দিচ্ছি।
বই বিক্রির বিষয়ে ড. জালাল জানান, এ ছাড়াও গতবারের চেয়ে এবার বই বিক্রি বৃদ্ধি পেয়েছে। স্টলের সংখ্যাও এবার বেশি ছিল। এবার স্টল রয়েছে ৭১৯টি। এ ছাড়া প্যাভিলিয়ন রয়েছে ২৪টি। গত বছর স্টল ছিল ৬৭৭টি। গত বছরের চেয়ে এবার মেলার পরিসরও বেশি।
বাংলা একাডেমির তথ্যকেন্দ্র থেকে বাসসকে জানানো হয়, এবারের মেলায় এক মাসে প্রকাশিত নতুন বইয়ের শীর্ষে রয়েছে কবিতা ১ হাজার ৪০৬টি। এর পরেই রয়েয়ে ছোট গল্পের বই ৬৬৩টি। তৃতীয় অবস্থান হচ্ছে উপন্যাস ৬২১টি। এ ছাড়া প্রবন্ধের বই ২৬৭টি, শিশুতোষ ১৬৭, মুক্তিযুদ্ধ ১০৮, রচনাবলী ৩২, সায়েন্স ফিকশন ৬৭, নাটক ৩১, বিজ্ঞান ৭৮, ইতিহাস ১১২, চিকিৎসা ৩২, অনুবাদ ৬৫, অভিধান ৭, রম্য-ধাঁধা ২০, ধর্মীয় বিষয়ে ২৫ এবং অন্যান্য বিষয়ে ৩৯১টি নতুন বই প্রকাশ পেয়েছে।
মেলার শেষ দিনে বিকেলে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশের আদিবাসী ’ শীর্ষক সেমিনার । এতে প্রবন্ধ উপস্থাপন করেন রাহমান নাসির উদ্দিন। সভাপতিত্ব করেন রাশিদ আসকারী। আলোচনায় অংশ নেন ফয়জুল লতিফ চৌধুরী ও রণজিত সিংহ।
পরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান। বক্তব্য রাখেন মেলা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু






