ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ২৩:৫৮:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

শৈত্যপ্রবাহে ভারতের বিভিন্ন রাজ্যে সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১৮ পিএম, ২৮ ডিসেম্বর ২০২২ বুধবার

শৈত্যপ্রবাহে ভারতের বিভিন্ন রাজ্যে সতর্কতা জারি

শৈত্যপ্রবাহে ভারতের বিভিন্ন রাজ্যে সতর্কতা জারি

প্রবল ঠাণ্ড আর শৈত্য প্রবাহের জেরে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েক দিন এই সতর্কতা থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

ভারতের আবহাওয়া অফিস আরও জানিয়েছে, তীব্র শৈত্যপ্রবাহ চলবে দিল্লী, রাজস্থান, পাঞ্জাব ও হরিয়ানায়। ২ দিন এ পরিস্থিতি জারি থাকবে হিমাচল প্রদেশেও।

ঘন কুয়াশা আর মেঘলা আকাশ দেখা যাবে আরও কয়েক দিন। কনকনে ঠাণ্ডার জন্য বিহার, উত্তরপ্রদেশে শীতকালীন ছুটি শুরু হয়েছে।

এদিকে, কুয়াশার কারণে দিল্লীতে বিমান ও ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। কুয়াশার কারণে ৫০ মিটার দূরত্বের কিছু দেখতেও সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন বাসিন্দারা।

তবে কলকাতায় কমেছে শীতের প্রকোপ।