ঢাকা, বুধবার ২৪, জুন ২০২৬ ৫:৫৬:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন রেকর্ডের মুকুটে মেসি

শোলাকিয়ায় এবারও হচ্ছে না ঈদের জামাত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০০ পিএম, ১০ মে ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনার সংক্রমণ ঠেকাতে এবারও ঈদের জামাত হচ্ছে না কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে। রোববার বিকেলে ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, করোনা পরিস্থিতিতে উন্মুক্ত স্থানে বড় জমায়েত পরিহার করার বিষয়ে সরকারি নির্দেশনা আছে। এ অবস্থায় ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শোলাকিয়ায় এবার বড় পরিসরে ঈদুল ফিতরের নামাজের জন্য জামাত হবে না।