শ্বশুড়বাড়ি থেকে পুত্রবধূর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৫:০৩ পিএম, ২৪ এপ্রিল ২০১৮ মঙ্গলবার
কুমিল্লা জেলার বরুড়া উপজেলার কাকৈরতলা গ্রাম থেকে ফেরদৌসি আক্তার (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ফেরদৌসি আক্তার ওই গ্রামের কাউসার পাটোয়ারির স্ত্রী। এ দম্পতির আড়াই মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।
গৃহবধূ ফেরদৌসি আক্তারের মৃত্যুকে তার শ্বশুর বাড়ির লোকজন আত্মহত্যা বললেও তার স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে হত্যার পর ফেরদৌসির লাশ ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছিল।
স্থানীয়রা বলছেন, দেড় বছর আগে বরুড়া ভাউকসার ইউনিয়নের শ্রীপুর গ্রামের আবুল কালামের মেয়ে ফেরদৌসি আক্তারের বিয়ে হয় কাকৈরতলা গ্রামের কাউসার পাটোয়ারির সঙ্গে। বিয়ের পর থেকে তাদের মধ্যে নানা বিষয় নিয়ে কলহ লেগেই থাকতো। আড়াই মাস আগে ফেরদৌস-কাউসার দম্পতির একটি পুত্র সন্তান হয়।
ফেরদৌসির স্বজনদের অভিযোগ, যৌতুকের দাবিতে শ্বশুড়বাড়ির লোকজন তার সঙ্গে ঝগড়া করতো। এ কারণে প্রায়ই তারা ফেরদৌসির ওপর শারীরিক নির্যাতন চালাতো।
এ বিষয়ে ফেরদৌসির ভাই সাইদি মিয়া বলেন, আমার বোনকে ৭-৮ মাস আমাদের বাড়িতে আসতে দেওয়া হয়নি। তারা নানাভাবে তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন করতেন। প্রায়ই আমার মাকে ফোন করে আমার বোন কান্নাকাটি করে এসব কথা বলতেন। তারা আজ সোমবার সকালে ফোনে জানায়, আমার বোন আত্মহত্যা করেছে। আমার বোনকে তারা হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।
বরুড়া থানার ওসি আজম উদ্দিন মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার ও ময়নাতদন্ত শেষে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।`
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- ঢাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩
- জুলাইয়ের স্বাভাবিক বৃষ্টিপাতের আভাস, তাপপ্রবাহও হতে পারে
- গরুর মাংস খেয়ে অ্যালার্জি হলে যা করবেন
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী



