ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ১০:২৮:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই

শ্যামলীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩১ পিএম, ১৬ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর শ্যামলীতে সড়ক অবরোধে করে দাবি আদায়ের চেষ্টা করছেন ডায়নামিক ফ্যাশন নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে রাস্তার দুই পাশেই যান চলাচল বন্ধ আছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিক থেকে কল্যাণপুর ও শ্যামলীর মাঝামাঝি এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন তারা।

আদাবরের রিং রোড এলাকার এই কারখানার শ্রমিকদের অভিযোগ, ওই প্রতিষ্ঠানে তাদের তিন মাসের বেতন বাকি। নতুন বছরে ইনক্রিমেন্টও দেয়া হচ্ছে না তাদের। সেই সঙ্গে দেয়া হচ্ছে ছাঁটাইয়ের হুমকি। এ অবস্থার পরিপ্রক্ষিতে বকেয়া বেতন আদায়ে মালিকপক্ষকে বাধ্য করতে সড়ক অবরোধ করে রেখেছেন তারা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয় ডায়নামিক ফ্যাশনের শ্রমিকেরা। এ সময় তারা দাবি আদায়ে বিভিন্ন স্লোগানও দেন।

শেরে বাংলা নগর থানার ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বলেন, এ কারখানার মালিক দু’জন। তাদের ডাকা হয়েছে। পাশাপাশি বিজিএমইএ-এর একটি প্রতিনিধি দলও আসছে। তারাও বৈঠক করবে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।

এদিকে সড়ক অবরোধের কারণে, রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। একদিকে যানজন আমিনবাজার পর্যন্ত চলে গেছে। অন্যদিকে নিউমার্কেট পর্যন্ত চলে গেছে।

-জেডসি