শ্যুটিংয়ে পা পিছলে সাগর জলে মডেলকন্যা
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:২৪ পিএম, ২৮ অক্টোবর ২০১৭ শনিবার
কেট আপটন। মার্কিনি এই মডেল সুইম স্যুট-এর মডেল হিসাবে পৃথিবী জোড়া বিখ্যাত। বছর পঁচিশের মডেলের কীর্তিও কম নয়। বরাবরই তার গরমা-গরম উপস্থিতির জন্য খবরের শিরোনামে থাকেন কেট। এবারও এলেন খবরের শিরোনামে। আর তার সেই খবরের ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
কেট আপটন আরুবা বিচে সুইম স্যুটের শ্যুট করছিলেন। আরুবা বিচে কেটকে ঘিরে তখন কলা-কুশলীদের ভিড়। এর মাঝেই সমুদ্রের মধ্যে একটি পাথরের উপর দাঁড়িয়েছিলেন কেট। কিন্তু, মুহূর্তের অসতর্কতায় এক্কেবারে জলে গিয়ে পড়েন কেট। হতবাক শ্যুটিং স্পটের কলা-কুশলীরা কেট এমনভাবে জলের মধ্যে পড়ে গিয়েছিলেন যে মুহূর্তে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সকলেই দৌড়ে আসেন। জল থেকে টেনে তোলা হয় কেটকে। সুইম স্যুটের এই শ্যুটিং-এ কেটকে মৎস্যকন্যা সাজানো হয়েছিল।
পরে কেট নিজেই জানান, যখন তিনি পাথরের উপর দাঁড়িয়েছিলেন তখন একটি সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়ে। ঢেউ-এর প্রবল আঘাতে নাকি শরীরের ভারসাম্য বজায় রাখতে পারেননি কেট। আর তিনি ছিটকে গিয়ে পড়েন সমুদ্রের জলে।
সমুদ্রের জলের ঢেউ-এর এমন আঘাত পাওয়ার ঘটনা কেটের কাছে খুব একটা নতুন নয়। এর আগেও বহুবার সমুদ্রের ভয়ঙ্কের ঢেউ-এর মুখে পড়েছেন তিনি। কেট পরে জানান, কিন্তু এবার যে ভাবে ঢেউটা আছড়ে পড়েছিল তা অনেকটাই বিপজ্জনক ছিল। তারমধ্যে পাথরের উপরে দাঁড়িয়ে থাকায় ভারসাম্য বজায় রাখতেও সমস্যা হয়েছিল।
প্রথমে একটু হকচকিয়ে গিয়েছিলেন। কিন্তু, বড়সড় দুর্ঘটনা এড়াতে পেরেছেন এটা বোঝার পরই জল থেকে ডাঙায় ওঠার চেষ্টা করেন। এরপর সহযোগীর হাত ধরেই ফের সেই পাথরে উঠে পড়েন। কেট-এর বড় সড় কোনও আঘাত না লাগলেও পা-এর তলায় সামান্য কেটে ছেঁড়ে যায়। পাথরের ঘসাতেই নাকি এই চোট পান তিনি।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







