ঢাকা, শুক্রবার ২০, মার্চ ২০২৬ ২৩:৫০:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্র মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ

শ্রমিক লীগের বহিষ্কৃত নেত্রী সাদিয়ার ৪ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৪ পিএম, ১২ মার্চ ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বহিষ্কৃত শ্রমিক লীগ নেত্রী সাদিয়া আক্তার মুক্তাকে ‌জিজ্ঞাসাবাদের জন্য ৪ দি‌নের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ) মেট্রোপলিটন ম্যা‌জি‌স্ট্রেট মো. আমিরুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত সোমবার (০৯ মার্চ) রাতে মুক্তাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন বিকালে ১০ দিনের রিমান্ড আবেদনসহ মুক্তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। তার বিরুদ্ধে স্বর্ণ স্বর্ণ চোরাই চক্রের হোতা বলে আখ্যায়িত করেছে পুলিশ। গ্রেফতারের দিনে মুক্তার কাছ থেকে ১২ ভরি ৩ আনা স্বর্ণ ও নগদ দুই লাখ ৮২ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতাকৃত মুক্তা খুলনা বিশ্ববিদ্যালয়ের পেছনের এলাকার বাসিন্দা শেখ শুকুর আলীর স্ত্রী। তিনি মহানগর মহিলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তার স্বামী শেখ শুকুর আলী পলাতক র‌য়ে‌ছেন।

৩২ বছর বয়সী এই যুবতী এখন ‘টক অব দ্য খুলনা’। স্থানীয় আওয়ামী লীগকে পাত্তা না দিয়ে কেন্দ্র থেকে খুলনা মহানগর মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের পদটি বাগিয়ে নিয়েছিলেন। তবে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩১ জুলাই তাকে বহিষ্কার করা হয়।

মামলার বিবরণী থে‌কে জানা গে‌ছে, গত ২৪ জানুয়ারি বিকালে খুলনা নগরীর বাবু খান রোডস্থ ব্যবসায়ী কাজী মঞ্জুরুল ইসলামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এই সময় তার বাড়ি থেকে ৫০ ভরি স্বর্ণ, নগদ ২৯ লাখ ২৫ হাজার ৫৫০ টাকা নিয়ে যায় ডাকাতরা। এই ঘটনায় মঞ্জুরুল বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নামে মামলা করেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল জানান, আসামি মুক্তা ও তার স্বামী এর আগেই ঢাকায় ফ্ল্যাট বাড়িতে ভাড়া নেয়ার নামে বাড়িতে ঢুকে ডাকাতি করার সময় ধরা পড়েছিল। তাদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা রয়েছে। খুলনায় ডাকাতির ঘটনায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে মুক্তাকে গত সোমবার দিবাগত গভীর রাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তা ডাকাতির ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। ডাকাত দলের অন্য সহযোগীদের বিষয়ে তথ্য নিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন কর‌লে বিজ্ঞ আদালত ৪ দিন রিমান্ড মঞ্জুর ক‌রেছেন।

-জেডসি