শ্রীদেবীর শেষ কৃত্য আজ : শেষ শ্রদ্ধা জানাতে ভক্তদের ভিড়
| উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:২৫ পিএম, ১ মার্চ ২০১৮ বৃহস্পতিবার
বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর শেষ কৃত্য আজ বুধবার। তার আগে সকাল থেকেই প্রিয় অভিনেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সেলিব্রেশন স্পোটস কমপ্লেক্সে ভিড় করছেন ভক্তরা। সকাল সাড়ে নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত শ্রীদেবীর প্রতি শ্রদ্ধা জানাবেন মুম্বইবাসী৷ বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে হবে শেষ কৃত্য৷
শেষ শ্রদ্ধা জানাতে অনুরাগীদের ভিড় উপচে পড়ছে সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে। একে একে আসছেন বলিউডের বড় থেকে ছোট সব তারকারা। গতকাল মঙ্গলবার রাতে দুবাই থেকে মুম্বইয়ে উড়িয়ে আনা হয়েছে অভিনেত্রী নিথর দেহ।
মঙ্গলবার রাতে মৃত্যুর বাহাত্তর ঘণ্টা পরে মুম্বইয়ে ফিরেছে শ্রীদেবীর দেহ। বিমানবন্দর থেকে দেহ নিয়ে যাওয়া হয় লেখান্ডওয়ালায় তার বাংলোয়। সেখানেও বলিউডের বহু তারকার ভিড়। কাপুর পরিবারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, বুধবার সকাল সাড়ে নটা থেকে সাড়ে বারোটা অভিনেত্রীর মরদেহ রাখা হবে সেলিব্রেশন স্পোটস কমপ্লেক্সে।
সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানাবেন ভক্তরা। তবে শ্রদ্ধা জানাতে গিয়ে ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়। সকাল নটা নাগাদ শ্রীদেবীর বাংলো থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় সেলিব্রেশন ক্লাবে। মরদেহের সঙ্গে ছিলেন বনি কাপুরের ভাই সঞ্জয় কাপুর।
মহারাষ্ট্র ছাড়াও অন্ধ্র ও তামিলনাড়ু থেকে অনুরাগীরা শ্রদ্ধা জানাতে আসতে পারেন। একথা মাথায় রেখে সেলিব্রেশন ক্লাবে এলাহি পুলিসি ব্যবস্থা করা হয়েছে। বনি কাপুরের পরিবারের তরফে জানানো হয়েছে, বিকাল সাড়ে তিনটে নাগাদ শ্রীদেবীর শেষকৃত্য সম্পন্ন হবে ভিলে পার্লের সেবা সমাজ ক্রিমেটোরিয়ামে। ময়না তদন্তের জটিলতা কাটিয়ে সংযুক্ত আরব আমিরশাহী সরকার প্রয়াত শ্রীদেবীকে তার পরিবারের সদস্যদের কাছে তুলে দেয়৷ তারপরেই বিমান রওনা হয় মুম্বইয়ের দিকে৷
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







