শ্রীদেবীর শেষকৃত্য আজ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:২৬ পিএম, ১ মার্চ ২০১৮ বৃহস্পতিবার
বলিউডের তারকা অভিনেত্রী শ্রীদেবীর শেষকৃত্য আজ সোমবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে। দুবাই থেকে জনপ্রিয় এই অভিনেত্রীর মরদেহ ভারতের শহরে পৌঁছানোর পর শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হবে।
এদিকে গতকাল রোববার রাতেই শ্রীদেবীর মরদেহ আনার কথা থাকলেও হস্তান্তরের প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় তা সম্ভব হয়নি।
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবদীপ সিং সুরির বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, পুলিশ শ্রীদেবীর মরদেহের ফরেনসিক প্রতিবেদন তৈরি করছে। এর পরই মরদেহ মুম্বাই থেকে পাঠানো প্রাইভেট জেটে নিয়ে যাওয়া হবে। গতকাল রোববার দুপুর ১টার দিকে দুবাইয়ে ওই প্রাইভেট জেট পাঠনো হয়।
খবরে বলা হয়, মুম্বাই বিমানবন্দরের বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ করে শ্রীদেবীর মরদেহ তার আন্ধেরির লোখান্ডওয়ালা এলাকার বাসায় নিয়ে যাওয়া হবে। শেষকৃত্যের আগে তাঁর মরদেহ সেখানেই থাকবে।
এদিকে অভিনেত্রীকে শেষবারের মতো দেখতে ইতোমধ্যেই শ্রীদেবীর বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেছেন তার ভক্তরা।
গত শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে দুবাইয়ে মারা যান শ্রীদেবী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।
ননদের ছেলে মোহিত মারওয়ারের বিয়েতে অংশ নেওয়ার জন্য সম্প্রতি দুবাই যান শ্রীদেবী। তাঁর সঙ্গে ছিলেন স্বামী বনি কাপুর ও মেয়ে খুশি। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এ অভিনেত্রী।
চার দশকেরও বেশি সময় ধরে অভিনয় করেছেন শ্রীদেবী। মাত্র চার বছর বয়স থেকে অভিনয় শুরু করেন তিনি। ১৯৭১ সালে মালায়লাম সিনেমা ‘পুমবাতায়’ অভিনয়ের জন্য তিনি সেরা শিশু অভিনেত্রীর পুরস্কার পান।
শ্রীদেবীর বলিউডে অভিষেক ঘটে ১৯৭৮ সালে। চলচ্চিত্রজীবনে তিনি তামিল, তেলেগু, মালায়লাম, কন্নড় ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত সিনেমার মধ্যে মিস্টার ইন্ডিয়া, চাঁদনি, চালবাজ, তোহফা, গুমরাহ, মাওয়ালি, নাগিনা ও সাদমা অন্যতম। ২০১৩ সালে ভারত সরকার শ্রীদেবীকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করেন।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







