ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৫:০৬:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

শ্রীমঙ্গলে রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ৯ ডিসেম্বর ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে।
আজ শুক্রবার বিকেল ৩টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স হলে এ উপলক্ষে আলোচনা সভা ও ৯ জয়িতাকে সংবর্ধনা এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অন্ষ্ঠুানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।  
বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আকতার, বিএমএ শ্রীমঙ্গল শাখার সভাপতি ডা. হরিপদ রায় প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা তথ্যসেবা কর্মকর্তা লুৎফুন্নাহার খান, জয়িতা শিলা গুহ, জয়িতা রিনা সরকার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার প্রমুখ।
পরে জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় শ্রীমঙ্গল উপজেলা পর্যায়ে ৫ জয়িতা, ইউনিয়ন পর্যায়ে ২ জয়িতা ও পৌরসভা পর্যায়ে ২ জয়িতাকে সম্মাননা ক্রেষ্ট, সনদপত্র ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।