শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট বিক্রমাসিংহে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৬ পিএম, ২০ জুলাই ২০২২ বুধবার
রনিল বিক্রমাসিংহে
শ্রীলংকার পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্য রাজনৈতিক দল ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা রনিল বিক্রমাসিংহেকে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছেন। ২১৯ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ১৩৪টি ভোট। ভোট গণনা শেষে আজ বুধবার দুপুরে তাকে জয়ী ঘোষণা করেন দেশটির পার্লামেন্টের স্পিকার।
শ্রীলংকার সংবাদমাধ্যম ডেইলি মিরর অনলাইন জানিয়েছে, ১৩৪ ভোট পেয়ে রনিল বিক্রমাসিংহে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসএলপিপি’র নেতা দুল্লাস আলাহাপেরুমা পেয়েছেন ৮২ ভোট। আর বামপন্থি ন্যাশনাল পিপলস পাওয়ারের অনুরা কুমারা দিসানায়েক পেয়েছেন মাত্র ৩ ভোট।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আজ বুধবার সকাল ১০টায় পার্লামেন্টে আনুষ্ঠানিক ভোটদান শুরু হয়। পার্লামেন্টের মোট ২২৫টি আসনের বিপরীতে দুজন সংসদ সদস্যের একজন পার্লামেন্টে উপস্থিত হননি। আরেকজন পার্লামেন্টে উপস্থিত থেকেও ভোটদান থেকে বিরত ছিলেন।
সংসদ সদস্যদের উপস্থিতিতে পার্লামেন্টের সেক্রেটারি-জেনারেল ২২৩টি ভোট যাচাই-বাছাই শুরু করেন। সে সময় চারটি ভোট বাতিল হয়ে যায়। বাকি ভোটগুলো গণনার ভিত্তিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, গত মে মাসে অর্থনৈতিক সংকটের জেরে জনগণের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন মাহিন্দা রাজাপাকসে। আর গত সপ্তাহে তীব্র বিক্ষোভের মুখে বাড়ি ছেড়ে পালান তার বড় ভাই শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। শুরুতে মালদ্বীপ ও পরে সিঙ্গাপুর পালিয়ে যান তিনি। গোতাবায়া রাজাপাকসে সিঙ্গাপুর পৌঁছানোর পর আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র শ্রীলংকার প্রেসিডেন্টের নিকট হস্তান্তর করেন।
তারপর দেশটির সংবিধান অনুসারে, প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে সাতদিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের ঘোষণা দেন স্পিকার।
রনিল বিক্রমাসিংহে ১৯৯৩ সালের ৭মে থেকে ১৯৯৪ সালের ১৯ আগস্ট, ২০০১ সালের ৯ ডিসেম্বর থেকে ২০০৪ সালের ৬ এপ্রিল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। ২০১৫ সালের রাষ্ট্রপতি নির্বাচনে মাহিন্দা রাজাপাকসেকে পরাজিত করার পর ২০১৫ সালের ৮ জানুয়ারি রাষ্ট্রপতি মৈত্রীপাল সিরিসেন কর্তৃক প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো








