শ্রীলংকার মতো বিক্ষোভ ছড়াতে পারে অন্যান্য দেশেও
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২২ এএম, ২৩ মে ২০২২ সোমবার
ফাইল ছবি
ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণে ছড়িয়ে পড়া বিক্ষোভে টালমাটাল শ্রীলংকার সরকার। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন দেশটির প্রভাবশালী নেতা মাহিন্দা রাজাপাকসে। যদিও প্রবীণ রাজনীতিবিদ রনিল বিক্রমাসিংহের নেতৃত্বে দেশটিতে নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। তবে রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে এখনো কম-বেশি বিক্ষোভ ও উত্তেজনা অব্যাহত রয়েছে।
শ্রীলংকার এমন পরিস্থিতি অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে পারে, যদি সরকারগুলো দরিদ্রদের সাহায্য না করে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান সতর্ক করে এ তথ্য জানিয়েছেন।
রোববার (২২ মে) শ্রীলংকার সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভ বলেন, সরকারগুলোর প্রয়োজন খাদ্য ও জ্বালানির ক্ষেত্রে সমাজের দরিদ্র মানুষদের সাহায্য করা, বিশেষ করে ভর্তুকির মাধ্যমে। তা নাহলে শ্রীলংকার চিত্র অন্য দেশেও দেখা যেতে পারে। কারণ পণ্যের দাম বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে মানুষ সংগ্রাম করছে বলেও জানান তিনি।
ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, যথাযথভাবে লক্ষ্য নির্ধারণ করে অগ্রাধিকারেরভিত্তিতে ভর্তুকি দিয়ে সাহায্য করা প্রয়োজন।
অনেক সরকার সাহায্য দিচ্ছে। তবে সমালোচকরা বলছেন, এ সাহায্য যথেষ্ট নয়।
আইএমএফের প্রধান বলেন, যেহেতু মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। সেক্ষেত্রে দুইটি প্রধান বিকল্প রয়েছে। প্রথমত, সমাজের মধ্যে যারা বেশি দরিদ্র তাদের খাদ্য ও জ্বালানি সহায়তায় অগ্রাধিকার দেওয়া। দ্বিতীয়ত, ইউক্রেন যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করা।
সমৃদ্ধি বাড়াতে ও অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে সরকারগুলোর সঙ্গে কাজ করেছে আইএমএফ। তবে খাদ্য ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় দেশে দেশে চ্যালেঞ্জ বেড়েছে।
ক্রিস্টালিনা জর্জিয়েভ উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকারের যথাযথ সমর্থনের অভাবে শ্রীলংকায় যে সরকারবিরোধী বিক্ষোভ দেখা গেছে তা অন্য দেশেও ছড়িয়ে পড়তে পারে।
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক










