ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৫:১৩:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

শ্রীলংকায় সকাল থেকে ভোটগ্রহণ চলছে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৮ পিএম, ২০ জুলাই ২০২২ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

শ্রীলংকায় নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্যে আজ বুধবার পার্লামেন্টে ভোটগ্রহণ শুরু হয়েছে। নতুন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের স্থলাভিষিক্ত হবেন। গোতাবায়া বিক্ষোভের মুখে গত সপ্তাহে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন।

পার্লামেন্টের সেক্রেটারি জেনারেল ধাম্মিকা দাসানায়েক কোরাম বেল বাজানোর পর গোপন ব্যালটে ভোটগ্রহণ শুরু হয়। পার্লামেন্টের ২২৫ জন  আইনপ্রণেতা তিনজন প্রার্থীর মধ্য থেকে দেশটির ভবিষ্যত নেতা নির্বাচন করবেন।

উল্লেখ্য, শ্রীলংকায় বর্তমানে তীব্র অর্থনৈতিক সংকট চলছে।