শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৪ এএম, ২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
থাইল্যান্ডের ব্যাংককে চলছে সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্ট। গতকাল পুরুষ দল শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে। আজ নারী দলও জয় পেয়েছে। প্রথমে দুই গোলে পিছিয়ে থাকলেও পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়েন সাবিনারা।
শ্রীলঙ্কা দারুণ শুরু করেছিল। দুই গোলের লিড পেয়ে যায় প্রথম কয়েক মিনিটের মধ্যেই। পরবর্তীতে অধিনায়ক সাবিনা খাতুন জোড়া গোল করে খেলায় সমতা আনেন। কৃষ্ণা রাণী সরকার দুই গোলেরই যোগানদাতা ছিলেন।
বিরতির পর আর শ্রীলঙ্কা আধিপত্য বজায় রাখতে পারেনি। সাবিনা-কৃষ্ণাদের গতি, স্কিল ও অভিজ্ঞতার কাছে পরাজিত হয়েছে। সাবিনার কর্ণার থেকে সুমাইয়ার জোড়ালো শটে বাংলাদেশ লিড পায়। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। ম্যাচের শেষ পাঁচ মিনিটে আরো তিন গোল আদায় করে বাংলাদেশ। সাবিনাকে জোড়া গোল করানো কৃষ্ণা নিজেই দারুণ দক্ষতায় দলের হয়ে চতুর্থ গোল করেন। পরবর্তীতে সুমাইয়ার নেওয়া শট লঙ্কান ফুটবলাররা প্রতিহত করলেও ফিরতি বলে মাসুরার শট জালে জড়ায়। এরপর কৃষ্ণা আরেক গোল করলে বাংলাদেশের বড় জয় সুনিশ্চিত হয়। খেলার শেষ বাঁশি বাজার মুহূর্তে শ্রীলঙ্কা আরেকটি গোল করে পরাজয়ের ব্যবধান কমায়।
সাফ নারী ও পুরুষ ফুটসালে সাত দেশ অংশগ্রহণ করছে। প্রত্যেকে ছয়টি করে ম্যাচ খেলবে। নারী দল চার ম্যাচ শেষে ১০ পয়েন্ট পেয়েছে। পাকিস্তান ও মালদ্বীপের বিপক্ষে পরের দুই ম্যাচ। ছয় ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দল চ্যাম্পিয়ন শিরোপা পাবে। পুরুষ দলের সংগ্রহ চার ম্যাচে সাত পয়েন্ট।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








