ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১৬:০৪:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

শ্রীলঙ্কান সংগীতশিল্পীর সঙ্গে ন্যান্সি

আপডেট: ০৫:৪৪ এএম, ৩১ মে ২০১৫ রবিবার

[caption id="attachment_4268" align="alignleft" width="150"](ওপরের ছবিতে বাঁ থেকে) রাজ থিল্লাইয়ামপালাম, ন্যান্সি ও শফিক তুহিন (ওপরের ছবিতে বাঁ থেকে) রাজ থিল্লাইয়ামপালাম, ন্যান্সি ও শফিক তুহিন[/caption] স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : শ্রীলঙ্কান সংগীতশিল্পী রাজ থিল্লাইয়ামপালাম একই গান ছয়টি ভাষায় সাজাচ্ছেন। এর মধ্যে বাংলা সংস্করণে কণ্ঠ দিলেন ন্যান্সি। ‘যেদিকে যতদূর তাকাই, তোমাকেই শুধু খুঁজে পাই’- কথার গানটি লিখেছেন শফিক তুহিন। এর সুর ও সংগীতায়োজন করেছেন কপিল। ফুয়াদের স্টুডিও পজিটিভ হাবে এর রেকর্ডিং হয়েছে। বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম, কান্নাড়া- এই ছয়টি ভাষায় গানটি তৈরি হচ্ছে। ন্যান্সির আগে একই সুরে গেয়েছেন ভারতের অরিজিৎ সিং আর মোহাম্মদ ইরফানও। শুধু পাল্টাচ্ছে গানের কথা। শফিক তুহিন জানান, সিডি ও মুঠোফোন ছাড়া অন্যান্য ডিভাইসে গানকে জনপ্রিয় করার প্রচেষ্ট চালাচ্ছেন রাজ থিল্লাইয়ামপালাম। এরই অংশ হিসেবে তিনি এই প্রকল্প হাতে নিয়েছেন।