শ্রীলঙ্কার একমাত্র নারী মন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৬:২৫ পিএম, ৬ জুলাই ২০১৮ শুক্রবার
ব্যাপক বিতর্কের কারণে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার একমাত্র নারীমন্ত্রী বিজেয়াকলা মহেশওয়ারান। শিশু বিষয়ক স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি। খবর দ্য হিন্দুর।
সম্প্রতি তামিল জঙ্গি সংগঠন ‘দ্য লিবারেশন টাইগারস অফ তামিল ইলাম’ (এলটিটিই) নিয়ে তিনি পার্লামেন্টে সম্প্রতি এক ভাষণ দেন। তার ওই ভাষণে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। পাশাপাশি সিনহলা-সংখ্যাগরিষ্ঠ দক্ষিণাঞ্চলে ব্যাপক সমালোচিত হয়।
মহেশওয়ারান, ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) আইনপ্রণেতা। সম্প্রতি উত্তরাঞ্চলীয় শহর জাফনায় এক সরকারি বৈঠকে বক্তব্য রাখেন তিনি। তিনি বলেন, একমাত্র এলটিটিই’র পুনরুত্থানই পারে তামিল-সংখ্যাগরিষ্ঠ উত্তরাঞ্চলকে অপরাধমুক্ত করে তুলতে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অঞ্চলটিতে অপরাধের সংখ্যা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেতে থাকা ও সম্প্রতি জাফনায় এক ছয় বছর বয়সী মেয়ের হত্যাকাণ্ডের প্রেক্ষিতে এমন মন্তব্য করেন মহেশওয়ারান।
মহেশওয়ারান দাবি করেন, তার মন্তব্য ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। কিন্তু তার দলের সহকর্মীরা তাৎক্ষনিকভাবে তার পদত্যাগ দাবি করেন। প্রধানমন্ত্রী ও ইউএনপি নেতা রানিল বিক্রমাসিঙ্গকে তার মন্তব্যের বিষয়ে তদন্ত করার আহবান জানানো হয়।
মহেশওয়ারান এর আগে শিশু বিষয়ক স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করতেন তার স্বামী, ইউএনপি’র পার্লামেন্ট সদস্য ও সাবেক মন্ত্রী টি. মহেশওয়ারান। তাকে ২০০৮ সালে রাজধানী কলম্বোতে হত্যা করা হয়।
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











