শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদত্যাগকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৮ পিএম, ৯ মে ২০২২ সোমবার
ফাইল ছবি
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগকে কেন্দ্র করে রাজধানী কলম্বোতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এতে তার দলের একজন সংসদ সদস্য (এমপি) নিহত হয়েছেন।
নজিরবিহীন অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে শ্রীলঙ্কায় জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়ে যাওয়ায় ব্যাপক বিক্ষোভ দেখা দেয়। এ পরিস্থিতিতে পদত্যাগ করেন মাহিন্দা রাজাপাকসে।
ভারতের দিল্লিভিত্তিক সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, মাহিন্দার পদত্যাগকে কেন্দ্র করে সহিংস বিক্ষোভ শুরু করেন তার দলের কর্মী-সমর্থকরা। তারা শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সরকারবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা শুরু করেন। এতে কয়েক ডজন সরকারবিরোধী আন্দোলনকারী আহত হন।
এ সংঘাত চলাকালে সরকারদলীয় সংসদ সদস্য অমরাকীর্তি আথুকোরালা নিহত হন। আহত অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীলঙ্কা সরকারের কর্মকর্তারা জানান, এমপি অমরাকীর্তি আথুকোরালা নিত্তামবুয়া শহরে তার গাড়িতে করে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়েন। এ সময় তিনি গুলি চালিয়ে অন্তত দুই বিক্ষোভকারীকে আহত করেন। পরে ওই গাড়িতেই তাকে মৃত পাওয়া যায়।
শ্রীলঙ্কা থেকে প্রকাশিত ডেইলি মিরর অনলাইন জানায়, শুক্রবার প্রেসিডেন্ট গুতবায়া রাজাপাকসে বিশেষ বৈঠক করেন। সেখানেই তিনি সংকট নিরসনে তার ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে পদত্যাগের অনুরোধ জানান।
এখন যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, প্রেসিডেন্ট রাজাপাকসে একটি সর্বদলীয় মন্ত্রিসভা গঠনের জন্য সংসদে সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে, বিরোধী দল সামগী জনা বালাওয়েগয়া (এসজেবি) নিশ্চিত করেছে যে, তাদের নেতা সজিথ প্রেমাদাসা অর্ন্তর্বতী সরকারে প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করবেন না।
সোমবার সকালে একদল বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে পদত্যাগ না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন টেম্পল ট্রিসের বিপরীতে একটি বিক্ষোভ করে।
প্রধানমন্ত্রীর সাথে তাদের বৈঠকের পর তারা মন্দিরের গাছের কাছে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আহত অন্তত ১৬ জনকে কলম্বো ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











