শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৬ এএম, ৬ নভেম্বর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
বিশ্বকাপের অষ্টম ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
টানা ছয় হারে বিশ্বজাপ থেকে ছিটকে যাওয়া নিশ্চিত হয়েছে আগেই। স্বান্তনা পুরস্কার হিসেবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির একটা জায়গা অন্তত নিশ্চিত করতেই চাইবে টাইগাররা।
সেই স্বপ্নটাও ধাক্কা খেতে পারে সোমবারের ম্যাচে হেরে গেলে। আরও স্পষ্ট করে বললে, ২০২৫ সালের আইসিসির ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ আর পাবে না বাংলাদেশ।
দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে অবশ্য যথেষ্ট আশাবাদী এই ম্যাচে ভালো করতে। গতকাল সংবাদ সম্মেলনে এসে হাথুরু বলছিলেন, ‘এই মুহূর্তে আমার ভাবনায় শুধু সামনের ম্যাচ। পরের ম্যাচটা আমরা কীভাবে জিততে পারি সেটাই ভাবছি। আমরা সবকিছুই ঠিকঠাক করছি। ট্রেনিং করছি, খেলোয়াড়দের মুড ভালো, তারা সবাই কঠোরভাবে চেষ্টা করছে। তারা সবাই ভালো করতে চায়। এই মুহূর্তে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ যতটা সম্ভব সবাইকে সবদিক থেকে চাপমুক্ত রাখা। ’
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ মানেই আজকাল বাড়তি উন্মাদনা। দুই দলই একে অন্যের বিপক্ষে মাঠে বা মাঠের বাইরে আগ্রাসী আচরণ দেখিয়ে আসছে। অনেকের কাছেই এই ম্যাচ পরিচিতি পেয়েছে ‘নাগিন ডার্বি’ হিসেবে। যদিও সাম্প্রতিক সাক্ষাৎ বাংলাদেশকে খুব একটা স্বস্তি দেবে না। সবশেষ এশিয়া কাপের দুই দেখাতেই বাংলাদেশ হেরেছে লঙ্কানদের কাছে। আর বিশ্বকাপে তাদের বিপক্ষে কোন জয় না পাওয়ার বিষয়টি তো আছেই।
দিল্লির বায়ু দূষণ নিয়েও অনেকের চিন্তার কারণ রয়েছে। তবে হাথুরু জানালের সমস্যা সবার জন্যই সমান, 'বায়ু দূষণের কারণে দুই দলই ভুগবে। এটা আদর্শ নয় (এমন অবস্থায় খেলা), কিন্তু আমাদের কোন বিকল্পও নেই। আমাদের সামনে খেলার জন্য এই কন্ডিশনই আছে। কিন্তু পিচ ও গ্রাউন্ড খুব ভালো। আমার মনে বিশ্বকাপের অন্যতম সেরা পিচে আমরা খেলতে যাচ্ছি। আমাদের দুই দলের অবস্থাই একই, উঁচুতে থেকে শেষ করার চেষ্টা করব। '
হাথুরু আরও বলেন, ‘আমার মনে হয় আমরা নিজেদেরকে বাড়তি প্রত্যাশা দিয়ে দমিয়ে রেখেছি। এই একটা ব্যাপার নিয়েই আমরা ভাবতে পারি, কারণ আপনি ঠিকই বলেছেন, সামর্থ্য অনুযায়ী অথবা বিশ্বকাপে আসার আগে খেলা সেরা ক্রিকেটটা খেলতে পারিনি। সেদিক থেকে আমাদের আয়নায় তাকাতে হবে আর দেখতে হবে কী ভুল হলো। ’
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া




