ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১৫:৫৬:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিতে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:০৫ পিএম, ১০ অক্টোবর ২০১৮ বুধবার

শ্রীলঙ্কায় প্রবল ঝড় ও ভারী বৃষ্টিপাতে মঙ্গলবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয় জনে। মৃতদের অধিকাংশই নারী ও শিশু।

আজও বৃষ্টিপাত অব্যাহত থাকায় কয়েক হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (ডিএমসি) একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।


ডিএমসি’র মুখপাত্র প্রদীপ কোদিপ্পিলি বলেন, দক্ষিণাঞ্চলের কয়েকটি নির্দিষ্ট এলাকা থেকে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।


শনিবার থেকে এ পর্যন্ত ৪৮ হাজারেরও বেশি লোক ক্ষতিগ্রস্থ হয়েছে। তারমধ্যে পাঁচ হাজারেরও বেশি পারবারকে ২১টি নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।


ভারী বৃষ্টিপাতের কারণে নিচু এলাকার বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার আহবান জানানো হয়েছে।দক্ষিণাঞ্চলীয় কালুতারা জেলায় ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।

কোদিপ্পিলি বলেন, সেনা বাহিনী ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া শুরু করেছে।


দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী দু’দিন পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।