ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৪:৪৫:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

শ্রীলঙ্কায় শুরু হচ্ছে ‘শিশু সুরক্ষা প্রকল্প’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৮:২৪ এএম, ৫ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

চলতি বছর থেকে শ্রীলঙ্কায় শুরু হচ্ছে ‘শিশু সুরক্ষা প্রকল্প’ নামে একটি নতুন কর্মসূচি। নানা ধরনের হুমকি ও সমস্যা থেকে শিশুকে দূরে রাখার জন্য দেশটির মন্ত্রিসভা গতকাল (বুধবার) শিশু সংরক্ষা সংক্রান্ত এ জাতীয় প্রকল্পের অনুমোদন দিয়েছে।

মন্ত্রীসভার মুখপাত্র রাজিথা সেনারাটেনে গতকাল এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। ‘শিশু সুরক্ষা প্রকল্প’ নামে তিন বছর মেয়াদী এ কর্মসূচি ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত চলবে বলে জানান তিনি। এ প্রকল্পের মাধ্যমে নির্যাতন ও পাচার থেকে শিশুকে দূরে রাখা ছাড়াও শিশুর সুস্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও ব্যক্তিগত উন্নয়নসহ বেশ কয়েকটি ক্ষেত্রে কাজ করা হবে।