শয়নকক্ষে মিললো মা ও দুই ছেলের লাশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৯ পিএম, ১ অক্টোবর ২০২২ শনিবার
ফাইল ছবি
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় শয়নকক্ষ থেকে মা ও দুই ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মবুপুর গ্রামের বাড়ি থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন বেলকুচি থানার ওসি তাজমিলুর রহমান জানান।
ওসি তাজমিলুর বলেন, একটু ফাঁকা জায়গায় একটি টিনের ঘরের মধ্যে লাশগুলো রয়েছে। ঘরটি বাইরে থেকে শিকল দিয়ে আটকানো ছিল। নিহতের এক বোন খোঁজ নিতে এসে বিকট দুর্গন্ধ পায়। পরে শিকল খোলে লাশ দেখতে পায়। তখন তিনি চিৎকার করে এলাকাবাসীকে ডাকেন। লাশগুলোতে কিছুটা পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচদিন আগে তাদের হত্যা করা হয়েছে।
ওসি আরও বলেন, নিহতের স্বামী সুলতান আলীর একাধিক বিয়ে রয়েছে। কিছুদিন আগে তিনি এক স্ত্রীর একটি মামলায় জামিন পেয়ে বেরিয়ে এসেছেন বলে স্থানীয় লোকজন পুলিশকে জানিয়েছে। সুলতানের ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পিবিআই ও সিআইডিকে খবর দেয়া হয়েছে। তদন্ত শুরু হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে বলে জানায় পুলিশ।
নিহতরা হলেন, গ্রামের সুলতান আলীর স্ত্রী রওশন আরা (৩৫), তাদের বড় ছেলে জিহাদ (১০) এবং ছোট ছেলে ফাহিম (৩)।
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল









