ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৮:৩২:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

সংগঠনগুলোর নারী দিবসের নানা কর্মসূচি

আপডেট: ০৭:১০ এএম, ৮ মার্চ ২০১৫ রবিবার

MOHILA-PORISHOD-স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননউজ২৪.কম, ঢাকা : আজ রোববার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সরকারের পাশাপাশি দেশের বিভিন্ন নারী সংগঠন ও বেসরকারী উন্নয়ন সংস্থা র‌্যালী, মানববন্ধন, সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করেছে। বাংলাদেশ মহিলা পরিষদ দিবসটি উপলক্ষে বিকেলে আলোচনার আয়োজন করবে। বিকশিত বাংরাদেশ মালিবাগের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা করবে আজ বিকেলে। নাগরিক উদ্যোগের পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০ টায় মানববন্ধন ও সমাবেশ, গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর উদ্যোগে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে কালো পতাকা মানববন্ধন, বাংলাদেশ নারী প্রগতি সংঘের উদ্যোগে খিলাগাঁও থানার ১ নং ওয়ার্ড জোড়পুকুর মাঠে সকাল সাড়ে নয় টায় সমাবেশ, শোভাযাত্রা ও মেলা, গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের উদ্যোগে সকাল ১০ টায় মানববন্ধন, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের উদ্যোগে সকাল সাড়ে নয় টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গৃহশ্রমিক সমাবেশ ও আলোচনা সভা, জাতীয় গণতান্ত্রিক লীগের উদ্যোগে সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের পক্ষ থেকে দিনের প্রথম প্রহরে ‘আঁধার ভাঙার শপথ’ উদযাপন, নারী পক্ষের উদ্যোগে বিকাল সাড়ে চার টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ঘোষণা পাঠ, নাটক মঞ্চায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতীয় মহিলাধারা সকাল ১০ টায় তোপখানা রোডে সংগঠনটির কার্যালয়ে ‘নারীদের অধিকার রক্ষার রাজনীতি’ শীর্ষক আলোচনা সভা, বিপ্লবী নারী সংহতি’র উদ্যোগে বিকাল পাঁচ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ ও মশাল মিছিল আযোজন করা হয়েছে। ০৮.০৩.২০১৫