সংসদে আলোচিত হত্যা মামলা দ্রুত নিষ্পত্তির আহ্বান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫০ পিএম, ২৯ জুন ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
আলোচিত হত্যা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন সাবেক আইন প্রতিমন্ত্রী ও সরকারি দলের সাংসদ কামরুল ইসলাম।
শনিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
আলোচিত হত্যা মামলাগুলো নিষ্পত্তির ক্ষেত্রে উচ্চ আদালতের দীর্ঘসূত্রতায় উষ্মা প্রকাশ করে কামরুল বলেন, নিম্ন আদালতে দ্রুত বিচার হচ্ছে। কিন্তু চূড়ান্ত বিচার করে দণ্ড কার্যকর করা যাচ্ছে না। এ জন্য উচ্চ আদালতে মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে।
বরগুনায় আলোচিত রিফাত হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে সাবেক এ প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, কিন্তু সামাজিক অবক্ষয় হয়েছে। মানুষের মধ্যে পশুবৃত্তি বৃদ্ধি পেয়েছে। দুই দিন আগে রিফাত হত্যাকাণ্ডের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যারা ভাইরাল করছে, কেউই আক্রান্ত ব্যক্তিকে বাঁচানোর জন্য এগিয়ে যাচ্ছে না। এ রকম ঘটনা দ্রুততম সময়ে বিচার করা উচিত।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বিচারের কথা বলছেন। এ ধরনের ঘটনার বিচার হচ্ছে। বিশ্বজিৎ হত্যা, নারায়ণগঞ্জের সাত খুন, সিলেটে পায়ুপথে বাতাস দিতে হত্যার ঘটনায় নিম্ন আদালতে বিচার হয়েছে। নুসরাত হত্যার বিচার চলছে। মানুষ দ্রুত রায় কার্যকর দেখতে দেখতে চায়। নিম্ন আদালতে সফলভাবে রায় হচ্ছে, কিন্তু উচ্চ আদালতে হাইকোর্ট-আপিল বিভাগে আটকে থাকছে। নিম্ন আদালতের রায় পেয়েই বলা যাবে না, ঘটনার বিচার হয়েছে।
কামরুল ইসলাম বলেন, দ্রুত বিচার কাজ শেষ করার জন্য আইন সংশোধনের দরকার নেই। মামলা উচ্চ আদালতে গেলে অ্যাটর্নি জেনারেলকে পেপার বুক দ্রুত করে নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে রুল দেন, কিন্তু মামলার দ্রুত নিষ্পত্তিতে উদ্যোগ দেখা যাচ্ছে না।
-জেডসি
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা











