সংসদে বিধি মেনে চললেন প্রধানমন্ত্রী
আপডেট: ০৩:০১ পিএম, ১১ জুন ২০১৫ বৃহস্পতিবার
সিনিয়ার স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : সংসদে বিধি মানার নজির গড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিধি মেনে তিনি বক্তা এবং সভাপতির মাঝের পথ দিয়ে নিজের আসনে গেলেন না। বসে থাকলেন অন্য একটি আসনে।
বৃহস্পতিবার বিকেল ৫টা ৫২ মিনিট চলছিলো দশম জাতীয় সংসদে দ্বিতীয় বাজেট অধিবেশন। অধিবেশনের শুরুতেই ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়াকে পয়েন্ট অব অর্ডারের দৃষ্টি আকর্ষণ করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে কথা বলতে শুরু করেন দীপু মনি। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পেছনের সারিতে নিজের আসনে দাঁড়িয়ে বক্তৃতা করেন। দীপু মনির বক্তৃতা চলতে থাকার কিছুক্ষণ পরই অধিবেশন কক্ষে ঢোকেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অধিবেশন কক্ষে পালনীয় আচারণ বিধির ২৮ নম্বর অধ্যায়ের (২৬৭) ধারার (৪) উপধারায় বলা আছে, কোনো সদস্যের বক্তৃতা চলাকালে ওই সদস্য ও সভাপতি (স্পিকার) মধ্যবর্তী স্থান দিয়ে চলাচল করা যাবে না। সংসদের কার্যপ্রণালীবিধি অনুযায়ী,কারও বক্তব্য চলাকালীন সময় সামনে দিয়ে যাওয়া বিধিসম্মত নয়। কথাটি মাথায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিধির প্রতি সম্মান দেখিয়ে বসে পড়েন দীপু মনির পাশে হুইপ শহিদুজ্জামান সরকারের চেয়ারে। সেখানে বসেই শোনেন বক্তৃতা।
সংসদে সাধারণত এরকম নজির খুবই কম লক্ষ্য করা যায়। বিধি মানার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর এটি একটি অনন্য নজির।
এ সময় দীপু মনি বক্তৃতায় বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে এসেছিলেন বলেই গণতন্ত্র মুক্তি পেয়েছিলো। আজ তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। যারা দেশকে আবারো পাকিস্তানের মতো অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলো,তাদের মোকাবিলা করে দেশ এগিয়ে চলছে। বর্তমানে এই নেতৃত্বের কোনো বিকল্প নেই।
১১.০৬.২০১৫ - মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











