সংসদে বিরল চিত্র, বাজেট দিচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪৫ পিএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থতার কারণে সংসদে বাজেট বক্তব্য তুলে ধরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের টানা তৃতীয় মেয়াদের প্রথম বাজেটের দুদিন আগে অসুস্থ হয়ে পড়েন নতুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে বৃহস্পতিবার অধিবেশনের দিন তিনি হাসপাতাল থেকে সংসদে আসেন। শুরুও করেন বক্তব্য। তবে বেশিক্ষণ এগিয়ে নিতে পারেননি।
শুরু থেকেই কামালের বক্তব্য বাধাগ্রস্ত হচ্ছিল তার অসুস্থতার জন্য। এক পর্যায়ে তিনি পাঁচ থেকে সাত মিনিটের জন্য সময় চান। পরে প্রধানমন্ত্রী নিজেই ফ্লোর নিয়ে বক্তব্য শুরু করেন।
বাজেট বক্তব্যের শুরুতে অর্থমন্ত্রী বলেন, ‘অনফরচুনেটলি আমি আজ অসুস্থ। তাই আমি মাঝে মাঝে বসে বলার অনুমতি চাই।’ এরপর তিনি বাজেট পেশ করাতে থাকলে বাজেট পেশের শুরুতেই অসুস্থতার কারণে অস্বস্তিবোধ করেছিল।
তিনটা ৫২ মিনিটে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, ‘চোখে কি ড্রপ দেবেন?’ এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘হ্যাঁ’ ।
এ সময় ড্রপ কোথায় জিজ্ঞাসা করলে অর্থমন্ত্রী বলেন, ‘বাহিরে আছে। এর পর সেটা আনতে পাঠানো হয় বাহিরে ‘
তিনটা ৫৯ মিনিটে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে পাঁচ মিনিটের বিশ্রামের সময় চান অর্থমন্ত্রী। স্পিকার সময় দেন।
এর পর বাজেট পেশ শুরু হলে স্পিকারের অনুমতি নিয়ে প্রধানমন্ত্রী বাজেট বক্তব্য শুরু করেন। বলেন, ‘আজ আমাদের অর্থমন্ত্রী অসুস্থ, আামারও একটু গলার সমস্যা। তবে আমি বাজেট পেশ করছি।’
বক্তৃতায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো ছিল। শেখ হাসিনা এই বক্তব্য পড়ার সময় হাস্যরস হয়। বঙ্গবন্ধু কন্যা হাসতে হাসতে বলেন, ‘মাননীয় স্পিকার, এটা কিন্তু আমার বক্তব্য না। এটা মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্য।’
এ সময় গোটা সংসদেই হাস্যরস পড়ে যায়। রসিকতায় যোগ দেন স্পিকারও। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, এটা যার বক্তব্যই হোক, আপনাকে পুরোটা পড়তে হবে।’
এই পর্যায়ে আবার হাসির রোল পড়ে সংসদে।
-জেডসি
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











