ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১৫:৪৮:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

সংসদের শেষ অধিবেশন বসছে আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৫ এএম, ২২ অক্টোবর ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন আজ থেকে শুরু হতে যাচ্ছে। এটি বর্তমান সরকারের মেয়াদের শেষ সংসদ অধিবেশন।

রোববার (২২ অক্টোবর) বিকেল ৪টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনটি শুরু হবে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করবেন।

গত ৫ অক্টোবর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে অধিবেশনের আহ্বান করেন। এই অধিবেশনটি একাদশ জাতীয় সংসদের ২৫তম ও ২০২৩ সালের পঞ্চম। ২০১৯ সালের ৩০ জানুয়ারি প্রথম অধিবেশন বসেছিল।

এর আগে, গত ৩ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর শেষ হয়। সংসদে ৩৫টি বিল তোলা হয়। পাস হয় ১৮টি বিল।

উল্লেখ্য, অধিবেশন শেষ হওয়ার পর আগামী নভেম্বর মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। আর আগামী জানুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে।