ঢাকা, শনিবার ৩১, অক্টোবর ২০২৬ ৮:১৩:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২ ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সংসদের সংক্ষিপ্ত অধিবেশন শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৯ পিএম, ১ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জাতীয় সংসদের সংক্ষিপ্ত অধিবেশন শুরু হয়েছে। একাদশ জাতীয় সংসদের ১২তম এই অধিবেশন বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হয়। এটি মাত্র তিন কার্যদিবস চলতে পারে বলে জানা গেছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৫ মার্চ এ অধিবেশন আহ্বান করেন।

কঠোর স্বাস্থ্যবিধি মেনে সংসদ অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনে যোগ দেয়া সংসদ সদস্যদের করোনা টেস্ট করতে হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদেরও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে সংসদে প্রবেশ করতে হয়েছে।

৬০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতায় এ অধিবেশন আহ্বান করা হয়েছে বলে এর মেয়াদ স্বল্পকালীন হবে। সংবিধান অনুযায়ি সংসদের এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে।

সংসদ সচিবালয় থেকে জানানো হয় দেশে করোনা পরিস্থিতির ক্রমাবনতির ফলে একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন ১ এপ্রিল, ৩ ও ৪ এপ্রিল এই তিন কার্যদিবস চালানোর বিষয়টি মোটামুটি ঠিক করা হয়েছে। সাংবাদিকদের সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার থেকে সংবাদ সংগ্রহ করতে বলা হয়েছে।

-জেডসি