সকালে ‘পজিটিভ’ বিকেলে নেগেটিভ সাইনা, প্রণয়
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৯ পিএম, ১২ জানুয়ারি ২০২১ মঙ্গলবার
ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল
অবশেষে স্বস্তি। দিনভর নাটকের পর নিশ্চিন্ত হলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল ও এইচ এস প্রণয়। আয়োজকদের তরফ থেকে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে জানানো হয়েছে, তারা দুজনেই কোভিড নেগেটিভ। তাই কাল বুধবার তাদের প্রতিযোগিতার প্রথম রাউন্ডে খেলতে কোনও বাধা রইল না। তবে সাইনার স্বামী তথা অন্যতম প্রতিযোগী পারুপল্লি কাশ্যপকে হাসপাতালে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। কাশ্যপ আগেও কোভিড আক্রান্ত হয়েছিলেন। আজ দুপুরে তার আরও একদফা কোভিড পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষার ফলের উপরেই তার খেলতে নামা নির্ভর করছে।
যদিও আজ মঙ্গলবার সকালের দিকে দুই খেলোয়াড়ের কোভিড রিপোর্ট পজিটিভ আসে। স্বভাবতই বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের সঙ্গে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার কর্তাদের মধ্যে চাপানউতর শুরু হয়।
এই বিষয়ে বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের তরফ থেকে বলা হয়েছে, "সাইনা নেহওয়াল (ভারত), এইচ এস প্রণয় (ভারত), জোন্স রালফি জানসেনের (জার্মানি) সকালে কোভিড রিপোর্ট পজিটিভি আসে। এরপর তাদের আরও একবার পিসিআর টেস্ট করা হয়। সেই টেস্টে তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে। তাই বুধবার প্রতিযোগিতায় নামতে পারবেন।"
আজ শুরু হল তথাল্যান্ড ওপেন। চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। চলতি মাসের গোড়াতেই যার জন্য সেই দেশে পৌঁছে গেছেন সাইনা। গত ৬ জুন গ্রিন জোনের কোয়রান্টিন বাবলে থাকা ৮২৪ জন প্রতিযোগীরই করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। ফলে স্বস্তিতেই ছিলেন আয়োজক ও প্রতিযোগীরা। কিন্তু প্রতিযোগিতার নিয়ম মেনে একাধিকবার করোনা টেস্ট হয় তাদের। সোমবারই তৃতীয় করোনার নমুনা পরীক্ষার ভিডিও পোস্ট করেছিলেন সাইনা। নমুনা সংগ্রহের সময় কী হিমশিম অবস্থা হয়, দুঃখের ইমোজি পোস্ট করে সে কথাই বোঝাতে চেয়েছিলেন। কিন্তু একইসঙ্গে দীর্ঘদিন পর কোর্টে নামতেও মরিয়া ছিলেন অলিম্পিক্সে পদকজয়ী তারকা। কিন্তু সেই টেস্ট রিপোর্টই পালটে দিল ছবিটা। তবে বেলা হতেই গল্পে অন্য মোচড়। কোভিড নেগেটিভ হয়ে এখন মুক্ত তিনি।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার