সচিবালয় এলাকা নীরব ঘোষণা, হর্ন বাজালেই শাস্তি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৯ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী মো. শাহাব উদ্দিন জানিয়েছেন, সরকার সচিবালয়ের চারপাশের এলাকাকে হর্নবিহীন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। আজ থেকে এই আদেশ কার্যকর হবে। এবং বুধবার থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ‘নীরব এলাকা’ ঘোষণা করায় জিরো পয়েন্ট, পল্টন মোড় ও সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকায় চলাচলকারী যানবাহন হর্ন বাজাতে পারবে না।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ের এক নম্বর গেটে এলাটিকে নীরব এলাকা ঘোষণার পর তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, ‘পাইলটিং প্রকল্প হিসেবে সচিবালয়ে চারপাশকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। এখান থেকেই আমরা শুরু করব। পর্যায়ক্রমে পুরো ঢাকাসহ সারা বাংলাদেশে এটা কার্যকর করব।’
পরিবেশমন্ত্রী বলেন, ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬’ অনুযায়ী ‘নীরব জোন’ এলাকায় হর্ন বাজালে প্রথমবার সর্বোচ্চ ১ মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। একই অপরাধ পরবর্তী সময়ে করলে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন।’
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের অধীনে প্রণীত ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬’ অনুযায়ী ‘নীরব এলাকা’ বলতে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত বা একই জাতীয় অন্য কোনো প্রতিষ্ঠান এবং এর চারিদিকে ১০০ মিটার পর্যন্ত বিস্তৃত এলাকাকে বোঝায়।
হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে নীরব এলাকার বাস্তবায়ন করা যাচ্ছে না- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘পরবর্তী সময়ে আমরা সেখানেও বাস্তবায়নে যাব।’
এরপর মন্ত্রী মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী, রোভার স্কাউটদের নিয়ে সচিবালয়ের চারপাশের সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় মন্ত্রীকে স্লোগান দিতে দেখা যায়। মন্ত্রী স্লোগান দেন- ‘হর্ন বাজানো, হর্ন বাজানো’; অন্যরা বলেন- ‘বন্ধ কর, বন্ধ কর’। আবার মন্ত্রী বলেন, ‘শব্দ দূষণ, শব্দ দূষণ’; অন্যরা বলেন- ‘বন্ধ কর, বন্ধ কর’।
এ সময় রোভার স্কাউটদের হাতে ছিল ‘নীরব এলাকা, হর্ন বাজাবেন না। নীরব এলাকায় হর্ন বাজানো দণ্ডণীয় অপরাধ’ লেখা প্ল্যাকার্ড।
এর আগে গত ২৫ নভেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় ১৭ ডিসেম্বর থেকে বাংলাদেশ সচিবালয়ের চারপাশ অর্থাৎ জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকাকে নীরব জোন বা হর্নবিহীন এলাকা হিসেবে কার্যকর করার সিদ্ধান্ত গৃহীত হয়।
-জেডসি
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে











