ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৫:১৩:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

সঞ্জয়ের বিরুদ্ধে মামলা লড়বেন স্মৃতি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:২৩ পিএম, ২০ জুলাই ২০১৮ শুক্রবার

কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপমের বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার কথা বললেন ভারতিয় কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি৷ তার অভিযোগ ২০১২ সালে নিরুপম টেলিভিশনে এক বিতর্কের সময় তাকে আপত্তিকর কথা বলেছিলেন সঞ্জয় নিরুপম৷ এই ঘটনার পরে স্মৃতি ইরানি নিরুপমের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন৷

এর আগে দুজনেই, দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে একে-অপরের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলার শুনানিতে উপস্থিত ছিলেন৷ শুনানির সময় বস্ত্রমন্ত্রী আদালতকে জানান, তিনি এই মামলায় আপোস বা ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত নন৷ এই মামলার শুনানির দাবি তোলেন তিনি৷ সঞ্জয় নিরুপম প্রথমে তার বিরুদ্ধে আপত্তিজনক কথা বলতে শুরু করেছিলেন। তাই স্মৃতি ইরানি জানান, ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই নেই৷

 


অন্যদিকে সঞ্জয় নিরুপমের আইনজীবী জানান, দুপক্ষই একে অপরের কাছে ক্ষমা চেয়ে নিলে এই মামলার নিষ্পত্তি হয়ে যেতে পারে। কিন্তু স্মৃতি ইরানির তাতে আপত্তি রয়েছে৷ কাল শুক্রবার এই মামলার শুনানি হবে বলে জানা গেছে৷

 

২০১২ সালে একটি টিভি শো-তে স্মৃতি ইরানিকে উদ্দেশ্য করে কিছু আপত্তিকর কথা সঞ্জয় নিরুপম বলেছিলেন বলে অভিযোগ৷ তিনি বলেছিলেন, ‘আপনি টিভি চ্যানেলে টাকা নিয়ে ডান্স শো করেন৷ আর এখন আপনি এখানে নির্বাচনী বিশেষজ্ঞ হয়ে চলে এসেছেন৷’ এই মন্তব্যের পরে নিরুপমের বিরুদ্ধে মানহানি মামলা করেন স্মৃতি৷