সতর্ক সংকেত নামলেও আছে ভারী বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১১ পিএম, ২০ অক্টোবর ২০২১ বুধবার
ফাইল ছবি
দেশের সমুদ্রবন্দরসমূহের আশপাশের এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কমেছে। ফলে সব সমুদ্রবন্দরসমূহে তিন (৩) নং সতর্ক সংকেত তুলে নেওয়া হয়েছে। তবে দেশের দক্ষিণ অঞ্চল ও ঢাকাসহ একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, গত রোববারের মতো হয়ত ঝড় ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে অনেক অঞ্চলেই মাঝারি ধরনের বৃষ্টি হবে। তবে দিনের বেলায় রোদের দেখাও পাওয়া যেতে পারে।
আবহাওয়া অফিস জানায়, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান লঘুচাপটি বর্তমানে বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মধ্যপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত আরেকটি লঘুচাপ বর্তমানে মধ্য উত্তর প্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের অন্যত্র সক্রিয় আছে এবং উত্তর বঙ্গোপসাগরে তার মাঝারি থেকে দুর্বল অবস্থায় রয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে, ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকা বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাদারীপুর ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। আর তেঁতুলিয়া বৃষ্টিপাত হয়েছে সর্বোচ্চ ১৪৩ মিলিমিটার।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








