সদরঘাটে নৌকাডুবি অভিযানে এক নারীর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১২ পিএম, ৮ মার্চ ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
সদরঘাটে নৌকাডুবিতে নিখোঁজদের উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান চলছে। শুক্রবার সকালে বুড়িগঙ্গায় তল্লাশি শুরু করে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও নৌপুলিশ।
বেলা ১১টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় নদী থেকে এক নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে। তবে তিনি ওই নৌকার যাত্রী ছিলেন কিনা সে বিষয়ে নিশ্চিত হতে পারেননি উদ্ধার কর্মীরা। এ ছাড়া উদ্ধার হওয়া নারীর নামের সঙ্গে নিখোঁজদের নামের মিল পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন জানান, সানজিদা নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে তিনি নৌকার যাত্রী কিনা নিশ্চিত হওয়া যায়নি। বৃহস্পতিবার রাত ১০টার দিকে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় একই পরিবারের ছয়জন নিখোঁজ হন।
দুজনকে আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে। তারা হলেন- ইঞ্চিনচালিত ওই নৌকার যাত্রী শাহজালাল (৩৫) ও মাঝি। তাদের রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যারা নিখোঁজ হন- উদ্ধার হওয়া যাত্রী শাহজালালের স্ত্রী শাহেদা, মেয়ে মীম, ছেলে মাহী, শাহজালালের ভাগনি জামশিদা, জামশিদার স্বামী দেলোয়ার হোসেন ও তাদের পাঁচ মাসের শিশুসন্তান জুনায়েদ।
উদ্ধার হওয়া যাত্রী শাহজালালের বাসা কামরাঙ্গীরচরে। পেশায় তিনি দর্জি। গ্রামের বাড়ি শরীয়তপুর যাওয়ার উদ্দেশে বৃহস্পতিবার রাতে কামরাঙ্গীরচর থেকে নৌকায় উঠেন শাহজালালসহ পরিবারের সাত সদস্য। রাত ১০টার দিকে নৌকাটি সদরঘাটে এসে পৌঁছায়। এ সময় লঞ্চ টার্মিনাল থেকে বরিশালের উদ্দেশে সুরভী-৭ নামে একটি লঞ্চ ছেড়ে যাওয়ার জন্য ঘাট থেকে পেছন দিকে সরে। এতে পেছনে থাকা নৌকাটিতে ধাক্কা লাগে এবং সেখানে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়। যাত্রীসহ নৌকাটি ডুবে যায়।
-জেডসি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?








