সন্তানসম্ভবা স্ত্রী, মাকে নিয়ে দেশ ছাড়লেন সাকিব
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৫ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। তার সাথে ঢাকা ছেড়েছেন মা শিরীন আক্তারও।
রোববার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টায় ঢাকা ত্যাগ করেন সাকিব। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান।
দেশ ছাড়ার আগে সাকিব বলেন, ‘অবশ্যই মিস করব। খেলতে পারলে ভালো লাগত। এখন আসলে কিছু করার নেই। দেখা যাক কী হয়। দলের জন্য শুভকামনা।’ যদিও সাকিব কবে নাগাদ দেশে ফিরবেন এ নিয়ে মুখ খুলেননি।
সাকিবের স্ত্রী শিশির আবারো সন্তানসম্ভবা। সন্তানের আগমনের ক্ষণে পরিবারের পাশে থাকতে চাইবেন যেকোনো বাবা। তৃতীয় সন্তানের অপেক্ষায় থাকা সাকিব বিসিবির কাছে নিউজিল্যান্ড সফর থেকে ছুটির জন্য আবেদন করেছিলেন। সাকিবের সেই আবেদন মঞ্জুর হয়েছে। দুই কন্যাসন্তানসহ সাকিবের স্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে পড়েন সাকিব। খেলতে পারেননি ঢাকা টেস্টেও। সেই চোট এখনো সেরে ওঠেনি। তাই যুক্তরাষ্ট্রে না গেলেও নিউজিল্যান্ড সফর হাতছাড়া হওয়ার সম্ভাবনা ছিল তার, জানিয়েছিলেন সাকিব নিজেই।
এদিকে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দল পেয়েছেন ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার। আবারও কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দেখা যাবে তাকে। টি-টোয়েন্টির জমজমাট আয়োজনে অংশ নিতে শ্রীলঙ্কার মাটিতে হতে চলা টেস্ট সিরিজেও না খেলার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব।
-জেডসি
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার