সন্ধ্যা মুখোপাধ্যায় হাসপাতালে
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩০ পিএম, ২৭ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
গুরুতর অসুস্থ কিংবদন্তি সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। বুধবার (২৬ জানুয়ারি) রাত থেকে অসুস্থ ‘পদ্মশ্রী’ পুরস্কার প্রত্যাখ্যান করা এই শিল্পী। আজ সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের জ্বর ও শ্বাসকষ্ট। আজ সকালে তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। পরে মুখ্যমন্ত্রীর নির্দেশে লেক গার্ডেন্সের বাড়ি থেকে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুর ১টা ২০ মিনিটে এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় এই গায়িকাকে। এসএসকেএমে তৈরি করা হয়েছে বিশেষ মেডিক্যাল বোর্ড। উডবার্নের ১০৩ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়কে।
সন্ধ্যা মুখোপাধ্যায়ের পরিবারের এক সদস্য সংবাদমাধ্যমটিকে জানান, বুধবার রাত থেকেই ঠিকমতো খাওয়া-দাওয়া করেননি শিল্পী। জ্বর বাড়ছিল। পরিস্থিতি বেগতিক দেখে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যা মুখোপাধ্যায়ের দুটি ফুসফুসে সংক্রমণ রয়েছে। তা ছাড়া গতকাল বাড়িতে পড়ে গিয়েছিলেন এই বর্ষীয়ান গায়িকা।
ভারতে প্রতিভাবান ব্যক্তিত্বদের একাধিক সম্মান দেওয়া হয়। যার মধ্যে পদ্মশ্রী অন্যতম, এই সম্মান পাওয়া এক গর্বের বিষয়। কিন্তু এবার এই সম্মানকে প্রত্যাখান করেছেন সন্ধ্যা মুখোপাধ্যায়।
৯০ বছর বয়সী এই সংগীতশিল্পী ইতিমধ্যে গীতশ্রী সম্মান পেয়েছেন। বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন। গানের জন্য জাতীয় পুরস্কারও পেয়েছেন। তাঁকে ‘পদ্মশ্রী’ পুরস্কারে সম্মানিত করতে চেয়েছিল ভারতীয় সরকার। কিন্তু এই পুরস্কার তাঁর পাওয়ার কথা ছিল হয়তো আরো আগেই।
জানা গেছে, অত্যন্ত অপমানিত এবং অসম্মানিত বোধ করে পদ্মশ্রী সম্মান প্রত্যাখান করেছেন তিনি। কিংবদন্তি এই সংগীতশিল্পী ভারতীয় সংবাদমাধ্যমে জানান, এই পুরস্কার পাওয়ার ব্যাপারে কেন্দ্রীয় সরকার আগে থেকে তাকে কিছু জানায়নি। হঠাৎ ফোন করে তার কাছে যেভাবে পদ্মশ্রী সম্মান দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে সেটা তাঁর কাছে যথেষ্ট অপমানজনক মনে হয়েছে।
সন্ধ্যা মুখোপাধ্যায়ের ভাষায়—‘এভাবে কেউ পদ্মশ্রী দেয়? এরা জানে না আমি কে! নব্বই বছর বয়সে আমায় পদ্মশ্রী নিতে হবে? আর এই ফোন করে বললেই চলে যাব আমি? শিল্পীদের কোনো সম্মান নেই আর।’
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ








