সন্ধ্যা ৬টার পর ব্যাংকে নারী কর্মীদের থাকতে বাধ্য করা যাবে না: বাংলাদেশ ব্যাংক
আপডেট: ০৪:২৫ পিএম, ৩০ মে ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ব্যাংকে সন্ধ্যা ৬টার পর নারী কর্মচারীদের অবস্থানে বাধ্য করা যাবে না বলে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক রূপ রতন পাইন স্বাক্ষরিত এই নির্দেশনা জারি করা হয়।
চিঠিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী বরাবর পাঠিয়ে এ নির্দেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সম্প্রতি ব্যাংকিং সময়সূচির পরে কার্যদিবস শেষে কর্মকর্তা-কর্মচারী, বিশেষ করে মহিলা কর্মকর্তা বা কর্মচারীদের ব্যাংকে অবস্থানের জন্য বাধ্য করা হচ্ছে। তা ছাড়া তফসিলী ব্যাংকের কর্মকর্তাদের কাছ থেকে অযৌক্তিক বরখাস্তকরণ কিংবা অপসারণ এবং পরবর্তী আর্থিক সুবিধা প্রাপ্তিতে হয়রানিসহ বিভিন্ন বিষয়ে অসংখ্য অভিযোগ উত্থাপিত হচ্ছে। ফলে বিভিন্ন রকমের জটিলতার উদ্ভব হচ্ছে, যা সুষ্ঠু মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে অন্তরায়। এ জন্য ব্যাংকিং সময়সূচির পর অর্থাৎ সন্ধ্যা ৬টায় কার্যদিবস শেষে কর্মকর্তা-কর্মচারী, বিশেষ করে নারী কর্মীকে ব্যাংকে অবস্থানের জন্য বাধ্য করা যাবে না। বিশেষ অফিশিয়াল প্রয়োজনে যদি কোনো নারী কর্মী ব্যাংকিং সময়সূচির পরও ব্যাংকে অবস্থান করেন, তবে তাঁকে উপযুক্ত নিরাপত্তা ও পারিশ্রমিক দিতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যাংকের পক্ষ থেকে ঢালাওভাবে কর্মকর্তা বা কর্মচারী ছাঁটাই বন্ধ করতে হবে। নিয়োগকালে পেশাদারির সঙ্গে প্রার্থী যাচাই-বাছাই করতে হবে। নিয়োগকৃত কর্মকর্তা বা কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত করে গড়ে তুলতে হবে।
এ ছাড়া ব্যাংকের কর্মকর্তাদের চাকরিতে ইস্তফা, চাকরি হতে বরখাস্তকরণ কিংবা অপসারণ এবং পরবর্তী আর্থিক সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ ও বাংলাদেশ ব্যাংক প্রদত্ত নির্দেশনার যথাযথ প্রতিফলন ঘটিয়ে ব্যাংকের সার্ভিস রুলস সংশোধন করে তার যথাযথ পরিপালন নিশ্চিত করতে হবে।
৩০.০৫.২০১৫ - বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- চার জেলায় ব্যাংক খোলা আছে আজ
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন











