সন্ধ্যায় এক মিনিট করতালি বাজাবে পুরো দেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৯ পিএম, ১২ মে ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাসের বিরুদ্ধে ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে যারা কাজ করছেন এবং এরইমধ্যে যারা প্রাণ হারিয়েছেন সেসব শহীদদের প্রতি সম্মান জানাতে আজ সন্ধ্যায় এক মিনিট অবিরাম করতালি দেয়ার কর্মসূচি নেয়া হয়েছে।
জানা গেছে, এ কর্মসূচির উদ্যোক্তা হিসেবে রয়েছেন রাজধানীর মতিঝিল সরকারি স্কুলের একদল প্রাক্তন শিক্ষার্থী, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং ফেসবুক ব্যবহারকারীরা।
আয়োজকরা জানিয়েছেন, করোনাভাইরাসের বিরুদ্ধে ডাক্তার, নার্স, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, প্রশাসন, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের মানুষ জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন। সম্মুখসারির যোদ্ধা এবং শহীদদের সম্মান জানাতে তাদের এ কর্মসূচি।
আয়োজকদের অন্যতম অতিরিক্ত সচিব (অব.) ইকরাম আহমেদ জানিয়েছেন, আমরা মতিঝিল সরকারি স্কুলের একদল প্রাক্তন শিক্ষার্থী, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং ফেসবুক ব্যবহারকারীরা এ কর্মসূচির আয়োজন করেছি। এর মধ্যদিয়ে আমরা আমাদের জীবন বাঁচাতে যারা কাজ করে যাচ্ছি তাদের প্রতি ধন্যবাদ-কৃতজ্ঞতা প্রকাশ করতে যাচ্ছি।
মঙ্গলবার সন্ধ্যা সাতটায় “আমরাও জানি মানুষকে সম্মান দেখাতে, আমরাই বাংলাদেশ”- ব্যানারে এই কর্মসূচির পালন করা হবে।
এ কর্মসূচীতে দেশের সর্বস্তরের মানুষ যে যেখানে থাকবেন, সেখান থেকেই করোনায় সম্মুখ সারির যোদ্ধাদের অবদানের প্রতি এক মিনিট অবিরাম করতালি দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করবে। পরের মঙ্গলবার অর্থাৎ ১৯ মে তেও একই কর্মসূচি পালন করা হবে বলেও জানা গেছে।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











