ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৯:২৮:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

সপরিবারে করোনামুক্ত হলেন আফ্রিদি

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২০ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। তার স্ত্রী ও দুই মেয়েরও করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃহস্পতিবার বিকেলে খবরটি জানান আফ্রিদি। কঠিন সময়ে পাশে থাকায় ও শুভকামনা জানানোয় সবাইকে ধন্যবাদ জানান তিনি।

গত ১৩ জুন কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানিয়েছিলেন ৪০ বছর বয়সী এই অলরাউন্ডার।

করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে নিজের ফাউন্ডেশনের মাধ্যমে পাকিস্তান জুড়ে প্রচুর সহায়তা কার্যক্রম চালিয়ে আসছিলেন আফ্রিদি।

অসহায় মানুষদের সহায়তায় বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে প্রায় ১৭ লাখ টাকায় কিনে নেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

-জেডসি