সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে মুরগির দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৩ পিএম, ১৮ ডিসেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
চট্টগ্রাম নগরীর বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে আবারও কেজিতে ১০ টাকা করে বেড়েছে মুরগির দাম। এছাড়া নতুন করে যুক্ত হয়েছে এলাচের দাম। যা কেজি প্রতি বেড়েছে ১০০ থেকে ১২০ টাকা।
নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম ইচ্ছেমত বাড়িয়ে দিচ্ছেন বিক্রেতারা। এতে সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা।
শনিবার নগরীর রিয়াজ উদ্দীন বাজার, বহদ্দারহাট কাঁচা বাজার, চকবাজার, কাজীর দেউড়ি বাজার ঘুরে এ তথ্য জানা যায়।
বাজারে প্রতিকেজি ফুলকপি ৬০ টাকা, গাজর প্রতি কেজি ৮০ টাকা, চাল কুমড়া পিস ৪০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৩০ টাকায়, আলু ২৫ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৪০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, বরবটি ৬০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, শিম ৪০ থেকে ৪৫ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, বেগুন ৫০ টাকা, পেঁপে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারে ইলিশের যোগান একেবারে কম থাকায় প্রতিকেজি হাজার থেকে ১৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া তেলাপিয়া ১৬০ থেকে ১৭০ টাকা, রুই ২৯০ থেকে ৩০০ টাকা, কাতলা ৩০০ টাকা, চিংড়ি ৬০০ থেকে ৮০০ টাকা, রূপচাঁদা ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা করে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। গত সপ্তাহে ১৫৫ টাকায় বিক্রি হওয়া ব্রয়লার মুরগি আজ ১৬৫ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে সোনালি ২৮০ থেকে ৩শ ও দেশি মুরগি ৪শ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রতিলিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৫৫ টাকায়। প্রতিকেজি পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা, চায়না আদা ১২০, দেশি ও ভারতীয় আদা ১০০ টাকা, এলাচ ১৯শ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। প্রতিকেজি চিনি বিক্রি হচ্ছে ৭৮ টাকায় ।
নগরীর রিয়াজউদ্দীন বাজারের মুরগি বিক্রেতা নিবিড় বলেন, বিজয় দিবসসহ টানা তিনদিনের ছুটিতে বিভিন্ন প্রোগ্রাম থাকার কারণে মুরগির চাহিদা বেড়ে গেছে। সেই সাথে শীতকাল আসায় সামাজিক অনুষ্ঠানও বেড়ে গেছে। তাই দামটা একটু বাড়তি।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল






