ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ৮:২৬:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

সফল অস্ত্রোপচারের পর হেমামালিনী

আপডেট: ১১:৩২ এএম, ৪ জুলাই ২০১৫ শনিবার

2011-02-22-12-04-32-008685200-hema-maliniউইমেননিউজ ডেস্ক, ঢাকা : সড়ক দুর্ঘটনায় আহত ভারতের ক্ষমতাসীন বিজেপি দলীয় সংসদ সদস্য অভিনেত্রী হেমামালিনী সফল অস্ত্রোপচারের পর সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। জয়পুরের একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার সফল অস্ত্রোপচার হয় তার। এ দিন সকালেই মুম্বাই থেকে জয়পুর চলে এসেছেন তার দুই মেয়ে এষা এবং অহনা। অস্ত্রোপচারের সময় হেমার পাশে পরিবারের সদস্যরা ছাড়াও ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া। চিকিৎসকরা জানিয়েছেন, ঘণ্টা দু’য়েকের অপারেশনের পর ‘পোস্ট অপারেটিভ ইন্টেনসিভ ইউনিট’-এ রাখা হয়েছে হেমাকে। দুর্ঘটনায় তার নাকের হাড়ে চোট লাগে। কপালও ফেটে যায়। চোট লাগে তার পা ও পিঠে। তার নাক ও ভ্রূ’র মাঝে প্লাস্টিক সার্জারি করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। চোট সারতে আনুমানিক ৬ সপ্তাহ লাগবে বলে জানানো হয়েছে। ০৪.০৭.২০১৫