সব ধর্মের মর্মকথা মানবতার জয়গান: স্পিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২৫ পিএম, ২ অক্টোবর ২০২২ রবিবার
সংগৃহীত ছবি
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সকল ধর্মের মর্মকথা মানবতার জয়গান। ধর্মনিরপেক্ষ এই দেশে শেখ হাসিনার নেতৃত্বে আগামী প্রজন্মের নিকট শান্তি ও সম্প্রীতির বিশ্ব তুলে দিতে আমাদের একযোগে কাজ করে যেতে হবে।
আজ রোববার রাজধানীর বনানী মাঠ পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় স্পিকার দুর্গাষষ্ঠীর শুভ উদ্বোধন করেন এবং ভক্তদের দর্শনের জন্য প্রতিমার পর্দা অবমুক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, এফবিসিসিআই এর সভাপতি জসিম উদ্দিন, বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভূইয়া দিলন এবং গুলশান সোসাইটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার সারওয়াত সিরাজ, গুলশান-বনানী সর্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি পান্না লাল দত্ত এবং সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ ঘোষ বক্তব্য রাখেন।
স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমগ্র রাজনৈতিক জীবনের দর্শনই ছিল অসাম্প্রদায়িকতা এবং মানবতাবাদ। ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন তিনি আজীবন লালন করেছেন। তাই আমাদের সংবিধানে সকল ধর্মাবলম্বী মানুষের জন্য সমান সুযোগ ও অধিকার রাখা হয়েছে।
তিনি বলেন, আবহমান বাংলার চিরায়ত বৈশিষ্ট্যই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত এই সোনার বাংলায় যেকোন ধর্মীয় উৎসব সমগ্র দেশ ও জাতিকে এক অপূর্ব মেলবন্ধনে আবদ্ধ করে এবং তারই বহিঃপ্রকাশ ঘটে সকল ধর্মের বিভিন্ন উৎসবে।
স্পিকার বলেন, বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের কাতার থেকে বের করে উন্নয়নশীল দেশে পরিনত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে উন্নয়নশীল দেশ হতে উন্নত দেশের কাতারে উন্নত করার লক্ষ্যেই সকলকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে গুলশান ও বনানী সোসাইটির সদস্য, গুলশান-বনানী সর্বজনীন পুজা ফাউন্ডেশনের সদস্য, শিল্পী, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগত ভক্ত, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান





