ঢাকা, মঙ্গলবার ১৬, জুন ২০২৬ ৪:৫৫:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

সবজি কিনতে বাজারে গেলেন ভারতের অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৯ পিএম, ৯ অক্টোবর ২০২২ রবিবার

ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

তিনি একজন অর্থমন্ত্রী, কিন্তু তা সত্ত্বেও গেলেন সবজি বাজারে! কথা বলেছেন দোকানদারদের সঙ্গে, নিজ হাতে কিনেছেন কয়েক ধরনের সবজি। এই ঘটনা ভারতের।

ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, শনিবার সন্ধ্যার দিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চেন্নাইয়ের মাইলাপুরে পথের ধারে একটি বাজার আকস্মিক পরিদর্শনে যান। দিল্লিতে যাওয়ার আগে সেখানে তিনি নিজ হাতে কয়েক ধরনের সবজি কিনেন।  

এই নিয়ে নির্মলা সীতারমনের অফিশিয়াল টুইটারে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, চেন্নাইয়ে পরিদর্শনের সময় নির্মলা সীতারমন মাইলাপুরে পথের ধারে একটি বাজারে থেমেছেন। সেখানে তিনি দোকানদার ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন। সেইসঙ্গে সবজি বাজার করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বাজার পরিদর্শনের সময় নির্মলার সঙ্গে ছিলেন বিজেপির এমএলএ ভানাথি শ্রীনিবাসান। তিনি বলেন, প্রথমদিকে বন্দুকওয়ালা নিরাপত্তারক্ষী দেখে সবজি বিক্রেতারা ভয় পেয়ে যায়, কিন্তু আমরা সব খুলে বলি। এরপর নারী সবজি বিক্রেতারা আমাদের চায়ের দাওয়াত দেন। কিন্তু আমাদের হাতে বেশি সময় না থাকায় চা খেতে পারিনি বলে জানান তিনি।