সবজিতে স্বস্তি, বেড়েছে মুরগি-ডিম ও চিনির দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৮ পিএম, ২২ অক্টোবর ২০২২ শনিবার
ফাইল ছবি
রাজধানীতে সপ্তাহের ব্যবধানে চিনি, ডিম ও মুরগির দাম বেড়েছে। এছাড়া সবজিসহ সব নিত্যপণ্যের দাম অপরিবর্তিত আছে। শনিবার ঢাকার বিভিন্ন বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।
দেখা গেছে, আগের দামেই বিক্রি হচ্ছে অধিকাংশ সবজি। বাঁধাকপি আকার ভেদে ৫০ টাকা, শসা প্রতি কেজি ৮০, বেগুন ৮০-১২০, টমেটো বিক্রি হচ্ছে ১৪০ টাকা। শীতকালীন সবজি সিম ১২০-১৪০ টাকা, করলা ৮০ টাকা, চাল কুমড়া ৬০ টাকা পিস, লাউ আকারভেদে ৪০-৬০ টাকা পিস; মিষ্টি কুমড়ার কেজি ৫০টাকা। এছাড়া চিচিঙ্গা ৬০, পটল ৬০, ঢেঁড়স ৭০, কচুর লতি ৮০, কাঁচা পেঁপে ৪০, বরবটি ৮০ ও ধুনধুল ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে কাঁচামরিচের কেজি ৭০-৮০ টাকা। কাঁচকলার হালি ৪০ টাকা; লেবুর হালি ১০ থেকে ১৫ টাকা।
সবজি বিক্রেতা মো. আসলাম বলেন, দুয়েকটি সবজির দাম বেশি থাকলেও বাজারে সরবরাহ স্বাভাবিক।
এদিকে, আলুর কেজি ৩০-৪০ টাকা, পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়। চায়না রসুন ১৪৫-১৫০ টাকা, আদা বিক্রি হচ্ছে ৯০-১১০ টাকা। দেশি মসুর ডালের কেজি ১৪০ ও ইন্ডিয়ান মসুর ডালের কেজি ১০০ টাকা। লবণের কেজি বি৩৮ টাকা। বোতলজাত ভোজ্যতেল বিক্রি হচ্ছে ১৭৮ টাকায়।
সবজির দাম কম হলেও কেজিতে ৫ টাকা বেড়েছে খোলা ও প্যাকেট চিনির দাম। বর্তমানে এ চিনি বিক্রি হচ্ছে ১০০ টাকায়, যা আগে ছিল ৯৫ টাকা। এছাড়া লাল চিনি বিক্রি হচ্ছে ১০৫ টাকা কেজি।
এদিকে দাম বেড়েছে মুরগি ও ডিমেরও। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৩০ টাকায়। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। লাল ডিম ডজন বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়। হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৯০ থেকে ১৯৫ টাকায়। দেশি মুরগির ডিমের ডজন ২১০ থেকে ২২০ টাকা।
মুরগি বিক্রেতা আরিফ বলেন, উৎপাদন ও সাপ্লাই কম থাকায় মুরগির দাম বেড়েছে।
রাজধানীর বাজারগুলোতে গরুর মাংসের কেজি বিক্রি হচ্ছে ৬৮০-৭০০ টাকায়। খাসির মাংসের কেজি ৮৫০-৯০০ টাকা।
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ






