সবজির দাম কিছুটা কমেছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১১ পিএম, ৯ জুন ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
বেশ কিছু দিন বাড়তি দাম যাওয়ার পর কিছুটা কমতে শুরু করেছে সবজির দাম। বর্তমানে সবজি প্রতি কেজির সর্বনিম্ন দামের বলতে চলছে ৪০ থেকে ৫০ টাকা। তবে কিছু কিছু সবজি মৌসুম না হওয়ায় সেগুলো এখনও ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বিগত কয়েক মাসের হিসাব করলে সেই তুলনায় বাজারে সবজির দাম কিছুটা কমেছে। তবে ক্রেতারা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এখনও সবজির দাম বাড়তিই আছে। অন্যদিকে বিক্রেতাদের দাবি, পরিবহনসহ সব ধরনের খরচ বেড়ে যাওয়ায় সবজির দাম কিছুটা বাড়তি ছিল।
শুক্রবার (৯ জুন) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারে করলা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০ টাকা, শসা ৬০ টাকা, বেগুন ৬০ টাকা, পটল ৫০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা, বরবটি প্রতি কেজি ৬০ টাকা, পেঁপে ৫০ টাকা, ঝিঙা ৪০ টাকা, ধুন্দল ৪০ টাকা, গাজর ৮০ টাকা, চাল কুমড়া ও জালি প্রতি পিস ৪০ টাকা, কাঁচামরিচ প্রতি কেজি ১৪০ থেকে ১৫০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, টমেটো ৮০ টাকা, মূলা ৪০, কাঁকরোল ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, লাউ প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
মহাখালী কাঁচাবাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী হুমায়ন কবির বলেন, সবজির দাম বাড়তিই। তবে গত কয়েক সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে দাম। কয়েক মাস থেকে গত সপ্তাহ পর্যন্ত ৬০/৭০ এর ঘরে ছিল সব সবজির দাম। তবে আজকের বাজারে ৪০/৫০ টাকায় কিছু সবজি পাওয়া যাচ্ছে।আবার অনেক সবজি আছে যেগুলো এখনও ৭০/৮০ টাকায় বিক্রি হচ্ছে।
গুলশান সংলগ্ন লেকপাড় বাজারে সবজি বিক্রেতা রুহুল আমিন বাচ্চু বলেন, গত কিছুদিন ধরে সবজির যে দাম ছিল সেই তুলনায় আজ দাম কিছুটা কম। আসলে কিছুদিন আগ পর্যন্ত নতুন করে সবজি উঠছিল না, যা ছিল তা আগের বা পুরাতন গাছের সবজি। নতুন করে কিছু কিছু সবজি উঠতে শুরু করার কারণে দাম কমছে। আমরা যখন যে দামে সবজি কিনি তেমন দামেই বিক্রি করি। কিছুদিন আগে পাইকারি বাজারেই আমাদের বেশি দামে সবজি কেনা লেগেছে তাই বেশি দামেই বিক্রি করেছি, এখন তুলনামূলক কম দামে কিনতে পারছি তাই বিক্রিও করছি কম দামে।
আরেক সবজি বিক্রেতা সাজেদুর রহমান বলেন, সবজির মৌসুমের ওপর দাম নির্ভর করে। শীতের সময় সবজির দাম সবচেয়ে কম থাকে। আর কিছুদিন আগ পর্যন্ত নতুন গাছের সবজি উঠছিল না, পুরাতন গাছের অর্থাৎ শেষ দিককার সবজি ছিল অল্প পরিমাণে তাই বাড়তি দাম গেছে। এখন নতুন গাছের সবজি বাজারে পর্যাপ্ত পরিমাণে আসতে শুরু করেছে। তাই দাম কমতে শুরু করেছে। তবে পরিবহন খরচ কিছুটা কম হলে আর রাস্তার বিভিন্ন খরচ না দেওয়া লাগলে সবজির দাম আরও কম থাকতো।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা








