সবজির বাজার চড়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৩ এএম, ২৯ অক্টোবর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
সবজির বাজার চড়া। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা দাম বেড়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর বিভিন্ন বাজারে এসব চিত্র দেখা গেছে।
বাজারে প্রতিকেজি সিম, গাজর ও টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকা করে। এছাড়া বেগুন ৬০ টাকা, করলা ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, মিষ্টি কুমড়ার ৪০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পটল ৪০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, লতি ৬০ টাকা, কাকরোলা ৬০ টাকা, মুলা ৬০ টাকা, কচুর লতি ৬০ টাকা ও পেঁপের কেজি ২৫ টাকা।
পিস হিসেবে ফুলকপি ৪০-৫০ টাকা, চাল কুমড়া ৪০ টাকা, লাউ আকারভেদে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা কলার হালি ৩০ টাকা এবং লেবু ১৫ টাকায়।
বিক্রেতারা বলছেন, বাজারে সবজির আমদানি কম থাকায় দাম বেড়েছে।
সবজি ছাড়া অন্যান্য পণ্যের দামও কিছু বেড়েছে, কিছু কমেছে আবার অপরিবর্তিতও রয়েছে কিছু পণ্যের দাম। বাজারে আলুর বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি। দেশি পেঁয়াজ কেজি ৬০ টাকা। যা গতসপ্তাহে ৭০ টাকা কেজি বিক্রি হয়েছিল। ইন্ডিয়ান ও মায়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকায়।
কাঁচামরিচ প্রতিকেজি ১২০ টাকা, শুকনা মরিচ ১৫০ থেকে ২৫০ টাকা, রসুনের ৮০ থেকে ১৩০ টাকা, আদা ৭০ থেকে ৮০ টাকা। চায়না আদা ১৬০ টাকা, হলুদ ১৬০ থেকে ২২০ টাকা, ইন্ডিয়ান ডাল ৯০ টাকা, দেশি ডাল ১১০ টাকা, চিনি ৮৫ টাকা, প্যাকেট চিনি ৯০ টাকায় এবং আটা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৫ টাকায়।
বাজারে অপরিবর্তিত আছে ডিমের দাম। লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১১০ টাকায়। হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৬৫ টাকা। সোনালী (কক) মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৮০ টাকায়।
বাজারে কমেছে মুরগির দাম। ব্রয়লার মুরগির কেজিতে ৩০ কমে বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি। গত সপ্তাহে বিক্রি হয়েছিল ১৯০ টাকা। গত সপ্তাহের থেকে ২০ টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে সোনালি মুরগি। কেজি ৩০০ থেকে ৩১৯ টাকা। লেয়ার মুরগি আগের দামেই বিক্রি হচ্ছে। কেজি ২৩০ টাকা।
মুরগি বিক্রেতারা বলছেন, শীত কাল আসছে বলে কমেছে মুরগির দাম। সামনে আরও দাম কমতে পারে মুরগির।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






