সবজির ভালো দাম পেয়ে জাজিরার কৃষকের মুখে হাসি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০১ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
বিগত পাঁচ বছরের তুলনায় শীতকালীন সবজির দাম দ্বিগুণেরও বেশি পেয়ে জাজিরার কৃষকদের মুখে হাসি ফুটেছে। আবহাওয়া শীতকালীন সবজির অনুকূলে থাকায় কৃষকরা ফলনও পেয়েছেন বেশ ভালো। স্থানীয় কৃষি বিভাগের কারিগরি সহায়তা ও সার্বিক তত্ত্বাবধানে অধিক ফলন ও বেশি দাম পাওয়ায় আশপাশের কৃষদের মধ্যেও সবজি আবাদের আগ্রহ বেড়েছে অনেক।
জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা মো: জামাল হোসেন কে বলেন, অন্যান্য বছরের মতো এবারও জাজিরার কৃষকরা বন্যার পানি জমি থেকে নেমে যাওয়ার সাথে সাথে শীতকালীন সবজি আবাদ করেছেন। আবহাওয়া শীতকালীন সবজি আবাদের অনুকূলে থাকায় কৃষকরা ফলন পেয়েছেন ভালো। কৃষকের উৎপাদিত সবজি একটু আগাম বাজারে আসায় দামও পেয়েছেন বেশ ভালো। প্রতি কেজি করলা পাইকারি ৭০-৮০ টকা ও বেগুন ৬০-৬৫ টাকা দরে বিক্রি করে তারা বেশ লাভবান হয়েছেন। শীতকালীন সবজির মধ্যে রয়েছে করলা, বেগুন, লাল শাক, শশাসহ নানান জাতের সবজি। এ বছর জাজিরা উপজেলায় ১ হাজার ৩শ’ ৫ হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদ হয়েছে।
মিরাশার সমবায় কৃষি বাজারের পাইকার মো: আব্দুল জলিল মাদবর বলেন, এবছর কৃষকরা সবজির যে বাজার মূল্য পেয়েছেন, তা বিগত পাঁচ বছরের তুলনায় অনেক বেশি। শুধু কৃষকরাই নয় এ অঞ্চলের বিভিন্ন হাট-বাজারের ছোট-বড় পাইকাররাও অনেক লাভের মুখ দেখেছেন।
মুলনা ইউনিয়নের মিরাশার গ্রামের বেগুন চাষি মো: ফারুক মোল্লা বলেন, এবছর আমরা একটু সবজির আগাম ফলন পেয়েছি। প্রথম দিকে প্রতি কেজি বেগুন ৬০-৭০টাকা কেজি ও করলা ৭০-৮০ টাকা পাইকারি বিক্রি করেছি। এখনো মৌসুমের শেষের দিকে বেগুন ৩০-৩৫ টাকা ও করলা ৪৫-৫০ টাকা কেজি পাইকারি বিক্রি করছি। বেগুন করলা ছাড়াও অন সব শীতকালীন সবজির দামই অন্যান্য বছরের তুলনায় আমরা বেশি পেয়েছি।
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার










